শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা শনিবার

চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা হিসেবে ঘোষণা শনিবার

শনিবার আনুষ্ঠানিকভাবে বৃটেনের রাজা ঘোষণা করা হবে তৃতীয় চার্লসকে। তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে তিনিই রাজা হয়েছেন। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার বাকি। রীতি অনুযায়ী রানীর মৃত্যুর সাথে সাথেই সিংহাসনে আসীন হয়েছেন চার্লস। তিনি এতদিন ছিলেন প্রিন্স অব ওয়েলস।

ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, লন্ডনের সেন্ট জেমস প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সরকারিভাবে রাজা বলে ঘোষিত হবেন। অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে এ অনুষ্ঠান হবে। এর আগে ৭০ বছর রাজত্ব করার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার বিকেলে বালমোরাল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে সিংহাসনে আসীন হন তিনি।

এরইমধ্যে বালমোরাল প্রাসাদ ছেড়ে রাজধানী লন্ডনে ফিরেছেন চার্লস। এখানে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের সাথে সাক্ষাৎ করবেন। শুক্রবারই রাষ্ট্রপ্রধান হিসেবে তার প্রথম ভাষণ দেয়ার কথা রয়েছে।

এটি সরাসরি সম্প্রচার করা হবে সকল টিভি চ্যানেলে। শনিবার রাজা চার্লসের মাথায় রাজমুকুট পরাবেন চার্চ অব ইংল্যান্ডের আধ্যত্মিক প্রধান আর্চবিশপ অব ক্যান্টারবারি। সোনার তৈরি এই মুকুট ১৬৬১ সালে তৈরি এবং শুধু অভিষেকের সময়ই রাজা এই মুকুট পরেন।

এদিকে রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের বন্যা বইছে। এরই মধ্যে এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্বনেতারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রানির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাকিংহাম প্যালেসের বাইরে মানুষের ঢল নামে। এর আগে দেশটির অগণিত সাধারণ মানুষ মধ্য লন্ডনে রানিকে শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্যালেসের বাইরে জড়ো হতে থাকেন। তাদের সড়কে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইতে দেখা দেখা।

বৃহস্পতিবার দুপুরে বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়, রানি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে। এরপর থেকে রানির স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়লে দেশটির সাধারণ মানুষ রানির সুস্থতা কামনায় বাকিংহাম প্যালেসের ফটকে ফুল দিতে আসেন।

তবে শেষমেশ যখন রানির মৃত্যুর খবর ঘোষণা করা হয় সে সময় প্যালেসর বাইরের চত্বরে শত শত মানুষকে শোক প্রকাশ করতে দেখা যায়। রানিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন অনেকেই। তার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026