শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৪

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি পেলেন উইলিয়াম ও কেট

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি পেলেন উইলিয়াম ও কেট

ব্রিটেনের নতুন রাজা চার্লস তার বড় ছেলে উইলিয়াম ও পুত্রবধূ কেট মিডলটনকে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস উপাধি দিয়েছেন। এই দুই উপাধি আগে চার্লস এবং তার প্রয়াত স্ত্রী ডায়ানার ছিল। খবর রয়টার্স ও বিবিসির

রাজপরিবারের একটি সূত্র জানিয়েছে, কেট তার উপাধির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কদর করলেও তিনি প্রিন্সেস অব ওয়েলস হিসেবে নিজের আলাদা পথ তৈরি করতে চান।

রানি এলিজাবেথের মৃত্যুর সঙ্গে সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা বনে যাওয়া চার্লস শুক্রবার তার প্রথম ভাষণে বলেছেন, উত্তরসূরী উইলিয়ামকে প্রিন্স অব ওয়েলস বানাতে পেরে তিনি গর্বিত। রাজা হওয়ার আগ পর্যন্ত চার্লস ১৯৫৮ সাল থেকে এই প্রিন্স অব ওয়েলস উপাধি বয়ে বেড়াচ্ছিলেন।

উইলিয়ামের মা ডায়ানা এতই জনপ্রিয় চরিত্র ছিলেন যে, বিয়ে থেকে শুরু করে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত তাকে ধারাবাহিকভাবে গণমাধ্যমের কাটাছেড়ার ভেতর দিয়ে যেতে হয়েছে। চার্লসের সঙ্গে বিচ্ছেদের ৫ বছর পর ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায় ৩৬ বছর বয়সি ডায়ানার মৃত্যু হয়। এই মৃত্যু অনেককেই কাঁদিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026