শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫

ব্যক্তিগত বিমানে রানির শেষকৃত্যে না আসার অনুরোধ

ব্যক্তিগত বিমানে রানির শেষকৃত্যে না আসার অনুরোধ

সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ব্যক্তিগত বিমানে না আসার অনুরোধ জানিয়েছে ব্রিটেন।

আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শেষকৃত্য সম্পন্ন হবে ব্রিটেনের প্রয়াত রানির। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা তাবড় রাষ্ট্রপ্রধানদের। ডেইলি মেইল সূত্রে এ খবর জানা যায়।

সেই দীর্ঘ হাইপ্রোফাইল তালিকায় উল্লেখযোগ্য নাম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রমুখ।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন দেশের দূতাবাসের কাছে বেশ কয়েকটি অনুরোধ করেছে। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রপ্রধানরা ব্যক্তিগত বিমানের পরিবর্তে যেন বাণিজ্যিক বিমানে চড়ে লন্ডনে আসেন। পাশাপাশি, যেখানে রানির শেষকৃত্য হবে, সেখানে রাষ্ট্রপ্রধানদের নিজস্ব গাড়ি বা হেলিকপ্টার ব্যবহার করার কোনওরকম সংস্থান থাকবে না।

পশ্চিম লন্ডনের একটি জায়গা থেকে আগত রাষ্ট্রনেতাদের বিশেষ বাসে করে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

স্থানীয় সময় বেলা ১১টা থেকে শুরু হবে রানির শেষকৃত্য। পাশাপাশি, সরকারি অতিথিদের সঙ্গে আসা কোনও সহকারী বা কর্মকর্তাদের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে যাওয়ার অনুমতি থাকবে না। জায়গা সংকুলান না হওয়ার জন্যই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026