শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ পায়নি রাশিয়া, মিয়ানমার, বেলারুশ

রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ পায়নি রাশিয়া, মিয়ানমার, বেলারুশ

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

রাজপরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবে এলাকার সেইন্ট পল গির্জায় সমাহিত করা হবে রানির মরদেহ। সমাহিত করার আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ব্রিটেনের পার্লামেন্ট ভবনের ওয়েস্ট মিনিস্টার হলে তার মরদেহ রাখা হবে ৪ দিন।

রাশিয়া, মিয়ানমার ও বেলারুশের প্রতিনিধিদের রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়নি। এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী সোমবার। গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইটহল। রয়টার্স, বিবিসি

পশ্চিমা মিত্রদের সঙ্গে ব্রিটেনও ইউক্রেনে মস্কোর আক্রমণের প্রতিক্রিয়ায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপের মাধ্যমে রাশিয়া এবং তার মিত্র বেলারুশকে বিশ্ব মঞ্চে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য লন্ডনের সমর্থন থাকায় মিয়ানমার এবং তার সেনাবাহিনীও ব্রিটিশ নিষেধাজ্ঞার বিষয় হয়ে উঠেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০০ বিদেশী বিশিষ্ট ব্যক্তি লন্ডনে রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, ব্রিটেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026