শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫

১৭ কোটি পাউন্ডের বেশি পুরস্কার জয়

১৭ কোটি পাউন্ডের বেশি পুরস্কার জয়

ব্রিটেনের এক ব্যক্তি কমপক্ষে ১৭ কোটি ১০ লাখ পাউন্ডের ইউরোমিলিয়ন্স জ্যাকপট জয় করেছেন।  শুক্রবার ক্যামেলট নামের অপারেটর এ ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে জাতীয় এই লটারি ইউরোমিলিয়ন্স জয়ী টিকেটের নাম্বার হলো ১৪,১৫,২২,৩৫,৪৮। এর লাকি স্টার হলো ০৩,০৮। তবে বিজয়ীকে পরিষ্কারভাবে শনাক্ত না করা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

কর্তৃপক্ষ যাচাই করে দেখছে এই টিকেটধারী কোনো ব্যক্তি নাকি কোনো সিন্ডিকেট। এ জন্য পুরস্কারের অর্থ পেতে হলে টিকেটধারীকে নিজের পরিচয় প্রকাশ করতে হবে। আসতে হবে প্রকাশ্যে। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, এবারের এই পুরস্কারের অর্থ রেকর্ড ইউরোমিলিয়ন্স থেকে প্রায় ২ কোটি ৪০ লাখ পাউন্ড কম।

এর আগে জুলাইয়ে রেকর্ড ১৯ কোটি ৫০ লাখ পাউন্ডের লটারি অনুষ্ঠিত হয়। এটা ছিল ব্রিটেনের সর্বকালের জাতীয় লটারির সবচেয়ে বড় অংকের আয়োজন। এর আগে সেখানে এ বছর মে মাসে রেকর্ড পরিমাণ অর্থ জিতে নেন গ্লস্টারের জো এবং জেস থাওয়াইট।

তারা জিতেছিলেন ১৮ কোটি ৪৩২ লাখ ৬২ হাজার ৮৯৯ পাউন্ড। এর মধ্য দিয়ে তারা পপ সঙ্গীতশিল্পী আদেলে এবং টম জোনসের চেয়ে বেশি সম্পদের মালিক হয়ে যান। আদেলের সম্পদের পরিমাণ ১৫ কোটি পাউন্ড এবং টম জোনসের সম্পদের পরিমাণ ১৮ কোটি পাউন্ড। এ তথ্য এ বছরের সানডে টাইমস রিচ লিস্টের।

ওই পুরস্কার জিতে তখন চেলটেনহ্যামের কাছে সংবাদ সম্মেলনে জো থাওয়াইট বলেন, আমি অর্থের পরিমাণটা দেখলাম এবং ফোনটা হাত থেকে রেখে দিলাম। আবার ফোন হাতে নিলাম। আবারও অর্থের পরিমাণ দেখলাম। প্রথমে মনে করেছিলাম কয়েক হাজার পাউন্ডের পুরস্কার হবে হয়তো। এরপর ডিজিট বা অংক গুনতে শুরু করি। শেষ পর্যন্ত বিস্ময়ে চোখ ছানাবড়া হয়ে যায়।

২০১২ সালের আগস্টে ১৪ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার পাউন্ডের পুরস্কার জেতেন কেমব্রিজশায়ারের আদ্রিয়ান এবং জিলিয়ান বেফোর্ড। সর্বশেষ শুক্রবারের আগে বৃটেনের ১৫ জন ভাগ্যবান কমপক্ষে ১০ কোটি পাউন্ড করে পুরস্কার জিতেছেন। ইউরোমিলিয়ন্সের ড্র এক সপ্তাহে দু’বার হয়। একবার মঙ্গলবার। আবার শুক্রবার। এই ড্র হয় ইউরোপিয়ান ৯টি দেশে।

২০১৯ সালের অক্টোবরে অজ্ঞাত এক টিকেটের মালিক জেতেন ১৭ কোটি ২ লাখ ২১ হাজার পাউন্ডের পুরস্কার। এছাড়া উল্লেখ করার মতো পুরষ্কার জেতেন কলিন এবং ক্রিস ওয়েইর। তাদের বাড়ি নর্থ আইরশায়ার। ২০১১ সালের জুলাই মাসে তারা পুরস্কার জিতে বাড়িতে নিয়ে যান ১৬ কোটি ১৬ লাখ ৫৩ হাজার পাউন্ড।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026