দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ার লুটন শাখার উদ্যোগে গতকাল ২৫শে সেপ্টেম্বর রবিবার বিকাল ৫টায় লুটনস্থ রাইনহাম ওয়ে কমিউনিটি সেন্টারে এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
দাওয়াতুল ইসলাম লুটন শাখার সভাপতি জনাব মইনুল ইলিয়াসীর সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি আব্দুল করিম জলিল এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত পেশ করেন হাফিজ আব্বাস মিয়া।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় আমীর মাওলানা হাফেজ আবূ সায়ীদ চৌধুরী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- বিশ্ববরন্য আলেম শায়েখ আবদুর রহমান মাদানী।
বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের ডেপুটি সেক্রেটারি জেনারেল হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুকিত, কেন্দ্রীয় ট্রেজারার মারফত আলী এবং লুটন শাখার সহ-সভাপতি ইমাম নূরুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- লুটন শাখার ট্রেজারার ফারুক আহমদ পারভেজ, আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর এরাক আহমদ, মুফতি হাফিজ মুয়াজ্জম হোসেন জাহিদ, মঈন উদ্দিন আহমেদ প্রমুখ।
নাশিদ পেশ করেন- মাওলানা সিদ্দিকুর রহমান। কোরআন হাদিসের আলোকে বিশ্বনবী (সঃ) মক্কী মাদানী জীবনের গুরুত্ব শীর্ষক বিষয়ে আলোচনা করে বক্তারা বলেন, আমাদের প্রধান কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহবান করা।
বক্তারা বলেন, আল্লাহর দ্বীনের উপর টিকে থাকা। সেজন্য দরকার সর্বাবস্থায় সংগঠন বা জামাত বদ্ধ জীবন যাপন করা। সংগঠনের কর্মী বাহিনীদের মধ্যে দ্বীনী সম্পর্ক গড়া এবং পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। একজন মুমিন হিসেবে সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ থেকে বিরত থাকা।
তাছাড়া দুনিয়া এবং আখেরাতের কল্যাণ ও সফলতা লাভের জন্য ভুমিকা পালন করা। অনুষ্টানে দারুল উম্মাহ মসজিদের খতিব ও ইমাম কাজী আশিকুর রহমান যুবকদের উদ্দেশ্যে ইংরেজীতে বয়ান করেন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মুহতারাম আমীর মাওলানা হাফিজ আবু সাঈদ চৌধুরী। খাবার পরিবেশন করেন বাবুল আহমদ ও সৈয়দ মাহবুব।
Leave a Reply