শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৫

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চ্যান্সেলরের মধ্যে মত বিরোধ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চ্যান্সেলরের মধ্যে মত বিরোধ

যুক্তরাজ্যের নতুন চ্যান্সেলর কাওয়াসি কাওয়ারতেং গত শুক্রবার বড় ধরনের ‘কর ছাড়’ দেওয়ার ঘোষণা দেন। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

তার এ ঘোষণার পরই ডলারের বিপরীতে কমতে থাকে ব্রিটিশ পাউন্ডের দাম। ডলারের বিপরীতে পাউন্ডের দাম কমতে কমতে ১৯৭১ সালের পর সবচেয়ে বড় দরপতনের ঘটনা ঘটে।

আর পাউন্ডের দরপতন নিয়ে কথা বলতে সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে যান চ্যান্সেলর কাওয়াসি কাওয়ারতেং।

গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাক বিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

আরেক গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, কাওয়াসি কাওয়ারতেং প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অনুরোধ করেন মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে আনুষ্ঠানিকভাবে ট্রেজারি বিবৃতির ব্যবস্থা করেন তিনি।

কিন্তু চ্যান্সেলরের এ অনুরোধ প্রথমে রাখেননি প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমন তথ্যকে ‘ননসেন্স’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যান্সেলরের সবসময় আলোচনা হচ্ছে এবং সবকিছু ঠিক আছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026