শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪

ব্রিটেনে রেল ব্যবস্থা ধর্মঘটে অচল

ব্রিটেনে রেল ব্যবস্থা ধর্মঘটে অচল

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রেল ধর্মঘটের সম্মুখীন ব্রিটেন। চাকরির নিরাপত্তা ও বেতন ইস্যুতে তিনটি ট্রেড ইউনিয়নের হাজার হাজার শ্রমিকরা শনিবার (১ অক্টোবর) ধর্মঘট শুরু করেছে। খবর রয়টার্সের।

এতে দেশটির অধিকাংশ ট্রেন ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্রিটেনে গত এক বছর ধরেই শ্রমিক অসন্তোষ দেখা যাচ্ছে। বিভিন্ন সময়ে ডাকা ধর্মঘটগুলোর মধ্যে এটি অন্যতম।

এতে পরিবহন শ্রমিক থেকে শুরু করে আইনজীবীরাও যোগ দিয়েছেন। কারণ দেশটিতে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।

যুক্তরাজ্যে এরই মধ্যে মূল্যস্ফীতি বেড়ে প্রায় ১০ শতাংশের কাছাকাছি হয়েছে, যা গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ। এতে নানা ধরনের সংকটের মুখে পড়েছে শ্রমিকরা।

আরএমটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিক লিঞ্চ বলেছেন, এই অচলাবস্থা ভাঙবে এমন কোনো কোম্পানির কাছ থেকে আমরা এখনো প্রস্তাব পাইনি।

তিনি বলেন, সব কোম্পানিগুলো এখন রেলওয়ে থেকে মুনাফা আহরণ বা প্রচুর লাভ করছে। তারপরও কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি ও চাকরি ছেড়ে দিতে বলছে।

আরএমটি, এআএলইএফ ও টিএসএসএস ইউনিয়নের মোট ৫০ হাজার রেলশ্রমিক ২৪ ঘণ্টার জন্য শনিবার ধর্মঘট শুরু করেছে। এতে ১৪টি অপারেটরস ও রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026