শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪

স্বল্প দক্ষ অভিবাসীর সংখ্যা কমাতে চান ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব

স্বল্প দক্ষ অভিবাসীর সংখ্যা কমাতে চান ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব

যুক্তরাজ্যে স্বল্প দক্ষ অভিবাসীর সংখ্যা ‘অনেক বেশি’। একইসঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও খুব বেশি। এই শিক্ষার্থীরা প্রায়ই তাদের ওপর নির্ভরশীলদেরও সঙ্গে করে নিয়ে আসে। সংবাদমাধ্যম দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব সুয়েলা ব্র্যাভারম্যান।

অভিবাসন কমাতে ২০১৯ সালের নির্বাচনি প্রতিশ্রুতিতে অটল থাকার কথাও বলেন সুয়েলা ব্র্যাভারম্যান। তাই যুক্তরাজ্যে স্বল্প-দক্ষ কর্মীর সংখ্যা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ঘোষণা দিয়েছেন দেশটির এই নতুন স্বরাষ্ট্র সচিব।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাজ্যের চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেং বলেছিলেন, সরকার প্রবৃদ্ধি বাড়ানোর প্রয়াসের অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে।

সুয়েলা ব্র্যাভারম্যান বলেন, অভিবাসন কমানো প্রধানমন্ত্রী লিজ ট্রাসের প্রশাসনের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, অনেক কম দক্ষ কর্মী এই দেশে আসছে। এই দেশে খুব বেশি সংখ্যক শিক্ষার্থী এসেছে। তারা সঙ্গে করে এমন অনেককে নিয়ে আসে যারা তাদের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, যারা এখানে আসছে, তারা খুব অত্যাবশ্যক কাজ করছে না কিংবা স্বল্প দক্ষতার কাজ করছে। তারা আমাদের অর্থনীতি বৃদ্ধিতে অবদান রাখছে না।

শনিবার (১ অক্টোবর) ব্রিটিশ দৈনিক দ্য সানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব বলেন, অনেক কম দক্ষ কর্মী এ দেশে আসছে। এখানে অনেক বেশি সংখ্যক শিক্ষার্থী আসছে এবং আমরা সত্যিই অনেক বেশি ডিপেন্ডেট পেয়েছি।

তিনি বলেন, শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসায় আসছে। কিন্তু সঙ্গে তারা পরিবারের সদস্যদেরও নিয়ে আসছে, যারা তাদের স্টুডেন্ট ভিসার ওপর ভর করে চলতে পারে।

ব্রেভারম্যান বলেন, যেসব লোক এখানে আসছে, তারা খুব একটা কাজ করছে না বা করলে স্বল্প দক্ষতার চাকরি করছে। এরা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখছে না।

তিনি বলেন, আমরা উচ্চ দক্ষতাসম্পন্ন লোক চাই, আমরা চাই প্রযুক্তিগত যোগ্যতা সম্পন্ন লোক… আমরা সস্তা বিদেশি শ্রমের অবিরত স্রোত চাই না।

যুক্তরাজ্যে ২০২১ সালের জানুয়ারি থেকে একটি ভিসা স্পন্সর করতে হলে নিয়োগদাতাকে বেশিরভাগ কর্মীর জন্য বছরে কমপক্ষে ২৫ হাজার পাউন্ড পরিশোধ করতে হচ্ছে। এতে কৃষি, আতিথেয়তা, উত্পাদনসহ বিভিন্ন খাতে স্বল্প মজুরির শ্রমিক সংকট দেখা দিয়েছে।

ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে ইইউ কর্মীর সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে, তবে বেড়েছে ইউরোপীয় ইউনিয়নের বাইরের কর্মীর সংখ্যা, বিশেষ করে ভারতীয়।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২১ সালের জুন পর্যন্ত এক বছরে যুক্তরাজ্যে অভিবাসী প্রবেশ করেছে মোট ২ লাখ ৩৯ হাজার জন।

এদিন অভিবাসীদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ করার ক্ষমতা সীমিত করতে প্রয়োজনীয় আইনি সংস্কার আনার কথাও জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব।

সম্প্রতি ক্ষমতায় বসা ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজনে অভিবাসী কর্মীর সংখ্যা বাড়ানোর পক্ষে। তার সরকারের চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেংও গত ২৩ সেপ্টেম্বর বলেছেন, প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টার অংশ হিসেবে অভিবাসন নীতি পর্যালোচনা করতে চাইছে সরকার। তবে ব্রেভারম্যান দাবি করেছেন, ট্রাস প্রশাসনের জ্যেষ্ঠ সব মন্ত্রীই অভিবাসী কমাতে চান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026