শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০

লিজ ট্রাসকে পদত্যাগ করতে প্রকাশ্যে দাবি জানালেন নিজ দলের এমপি

লিজ ট্রাসকে পদত্যাগ করতে প্রকাশ্যে দাবি জানালেন নিজ দলের এমপি

কনজারভেটিভ দলের প্রথম এমপি হিসেবে প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগের দাবি তুললেন ক্রিসপিন ব্লান্ট। এর আগে প্রকাশ্যে কেউ এমন ট্রাসকে পদত্যাগের আহ্বান জানাননি।

চ্যানেল ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লান্ট বলেন, খেলা শেষ। তিনি বিশ্বাস করেন না যে, লিজ ট্রাস চলমান এই সংকটে টিকে থাকতে পারবেন। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

ব্লান্ট বলেন, আমার ধারণা খেলা শেষ এবং এখন প্রশ্ন হচ্ছে কীভাবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। তাকে প্রশ্ন করা হয়, কীভাবে ট্রাসকে সরাবে কনজারভেটিভ পার্টি।

উত্তরে তিনি বলেন, দলের মধ্যে ট্রাসকে সরানোর পক্ষের মত শক্তিশালী হলে, সেটি কার্যকরি হবে। ঠিক কীভাবে এবং কোন প্রক্রিয়ায় সেটি করা হবে তা না জানলেও ট্রাসকে সরানো হবে বলে বিশ্বাস করেন ব্লান্ট।

এদিকে কনজারভেটিভ দলের এমপি মার্ক গার্নিয়ারকে লিজ ট্রাসের প্রধানমন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ট্রাস শুধুমাত্র দায়িত্বে আছেন কিন্তু তার হাতে ক্ষমতা নেই।

কনজারভেটিভ দল এখন দুই দলে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ ট্রাসকে প্রধানমন্ত্রীকে আরও সময় দিতে চান এবং অন্যপক্ষ চান না।

বিবিসি পলিটিকসে গার্নিয়ার বলেন, আমি মনে করি ক্ষমতা একটি পরিবর্তনশীল বিষয়। ট্রাস এখনও প্রধানমন্ত্রী থাকলেও তিনি আসলে ক্ষমতায় নেই।

আমাদের সামনে এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমরা কি লিজ ট্রাসের অধীনে আগামি নির্বাচনে লড়তে আত্মবিশ্বাসী? যদি না হয়, তাহলে আমাদের এখনই তাকে সরিয়ে দেয়া প্রয়োজন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026