শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০

প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন না লিজ ট্রাস তবে ভুলের জন্য ক্ষমা চাইলেন

প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন না লিজ ট্রাস তবে ভুলের জন্য ক্ষমা চাইলেন

নির্বাচনি প্রতিশ্রতি অনুসারে কর কমানোর ইস্যুতে ক্ষমতা গ্রহণের ৩৮ দিনের মাথায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারতেংকে বরখাস্ত করে নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন জেরেমি হান্টকে। খবর বিবিসির।

তিনি এসেই কর কমানোর ইস্যুটি বাতিল করে দেন। এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠেছে, দেশ আসলে কে চালাচ্ছেন? এসব প্রশ্ন নিয়ে তিনি বিরোধীদের কোনো জবাব দেননি। অবশেষে নীরবতা ভেঙ্গে মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্টো ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন লিজ।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে টরি দলের নেতৃত্ব দেবেন তিনিই। ট্রাস তার নিজের যে ভুল কার্যক্রম বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে এবং দলের ভেতরে-বাইরে তার অবস্থান অনেকখানি ধসিয়ে দিয়েছে, সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন। ভুলের জন্য ক্ষমা চাইলেও প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

২৩ সেপ্টেম্বর ট্রাস ও তার সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারতেং একটি নতুন ‘উন্নয়ন পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। তাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়ের পাশাপাশি জাতীয় বিমা পরিকল্পনা ও স্ট্যাম্প শুল্কে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল।

ব্যাপক সরকারি ঋণের মাধ্যমে অর্থায়ন করা এই পরিকল্পনা স্থবির অর্থনীতিতে গতি সঞ্চার করবে বলে আশাবাদী ছিলেন ট্রাস। তিনি বলেন, এক মাসের কিছু বেশি সময়ের তার প্রধানমন্ত্রিত্ব নিখুঁত ছিল না। কিন্তু তিনি ভুল শুধরেছেন। এই পরিবর্তন না আনলে তা হতো দায়িত্বহীনতা।

সাক্ষাৎকারে লিজ ট্রাস বলেন, যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তিনি এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা অর্জনে আরও সময় লাগবে।

গত সোমবার জেরেমি হান্ট আগের অর্থমন্ত্রীর পেশ করা ‘মিনি বাজেট’ বাতিল করে সব ধরনের কর বাতিলের ঘোষণা বন্ধ করে দেন। এ সিদ্ধান্তকে স্বাগত জানান বিনিয়োগকারীরা। তার এ ঘোষণা লিজ ট্রাসের সরকারকে বড় ধাক্কা দিয়েছে।

জ্বালানি নিয়ে লিজ ট্রাসের দুই বছরের যে প্যাকেজ ছিল, হান্ট সেখান থেকে অনেকখানিই পিছু হটেছেন, ফলে জ্বালানির দামে সহায়তা এখন কেবল আগামী বছরের এপ্রিল পর্যন্তই থাকবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026