বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫২

সর্বনিম্ন পর্যায়ে ব্রিটেনে বেকারত্বের হার

সর্বনিম্ন পর্যায়ে ব্রিটেনে বেকারত্বের হার

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস্-এর ডেভিড ফ্রিম্যান জানিয়েছেন, ব্রিটেনে গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসে বেকারত্ব হ্রাসের সংখ্যা ৪৮ হাজার অর্থাৎ ৭.৬ শতাংশ। এছাড়া বয়স্ক শ্রমিকের সংখ্যাও এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বেকারত্বের এই হার গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন।

অপরদিকে বেকারত্ব ভাতার জন্য আবেদনকারীদের সংখ্যাও গত অক্টোবরে কমেছে ৪১ হাজার ৭শ’ ১৬ থেকে ২৪ বছর বয়সী যুব সমাজের মধ্যে বেকারত্ব হ্রাসের পরিমাণ ৯ হাজার থেকে ৯ লাখ ৬৫ হাজার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, নির্বাচনের পর থেকে এখন ১১ লাখ  বেশী লোক কর্মরত। ব্রিটেনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা যে কাজে আসছে, এটা তার  প্রমাণ। তবে কাজ ও পেনশন বিষয়ক সেক্রেটারী অব স্টেট র‌্যাচেল রীভস্ বলেন, কর্মরত লোকজনের আয় বছরে গড়ে ১৬০০ পাউন্ডেরও বেশী হ্রাস পেয়েছে।

বিএনপি পরিবাস-এর ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড টিনস্লে বলেন, ব্রিটেনের সাম্প্রতিক শ্রম বাজারের পরিসংখ্যানে অব্যাহত অগ্রগতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। ওয়ার্ল্ড ফার্স্ট-এর প্রধান অর্থনীতিবিদ জেরেমি কুক বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান তাদের জন্য হৃদয়গ্রাহী যারা বিশ্বাস করেন যে যুক্তরাজ্যের অর্থনীতি এখন মোড় নিচ্ছে। ব্রিটেন জি-১০-এর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং এটা নিশ্চিতভাবেই পূর্ণ গতিলাভ করেছে।

ওএনএস সূত্র জানায়, ২০১২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে কর্মরত লোকের সংখ্যা ২৯.৯৫ মিলিয়ন অর্থাৎ ১৭৭০০০ জন বৃদ্ধি পেয়েছে। এছাড়া একই সময়ে মোট আয় বেড়েছে ০.৭ শতাংশ।  সপ্তাহে বোনাসসহ গড় আয় বেড়েছে ৪৭৫ ডলার। সিবিআই’য়ে কর্মসংস্থান ও দক্ষতা বিষয়ক পরিচালক নিল কারবেরি বলেন, এটা স্পষ্ট যে, বেতনে কড়াকড়ি চাকুরী বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে। আমরা আগামী বছর মজুরী বৃদ্ধির আশা করছি। কিন্তু চাকুরী রক্ষা থেকেই এক্ষেত্রে টেকসই অগ্রগতি আসতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026