শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৭

দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ১০ ডিসেম্বর

দেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ১০ ডিসেম্বর

দেশে নির্বিচারে হত্যা, ভোটাধিকার হরণ-ব্যাক্তি ও সংবাদ মাধ্যমের বাকস্বাধীনতা হরণ এবং আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রতিনিয়ত বিরোধী মতের নেতা কর্মীদের গুম করে খুন করার মাধ্যমে বাংলাদেশে বর্তমানে অবৈধ আওয়ামী সরকার কর্তৃক চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

এই পরিস্থিতি থেকে উত্তরণের নিমিত্তে আন্তর্জাতিক মানবাধিকার দিবস (১০ ডিসেম্বর) উপলক্ষে বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্ধদেরকে নিয়ে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ওলিউল্লাহ নোমানের সভাপতিত্বে আমার দেশ পত্রিকার লন্ডন কার্যালয়ে এক কার্য নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববাসীকে বাংলাদেশের চলমান মানবাধিকার সংকট নিরসনে এগিয়ে আসতে উৎসাহ যোগাতে যুক্তরাজ্যের প্রাণকেন্দ্র সেন্ট্রাল লন্ডনে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি ও লিফলেটিং করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত গৃহীত সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে দেশ প্রেমিক ব্রিটিশ বাংলাদেশি, প্রবাসী ছাত্র-ছাত্রী সহ সকল মানবাধিকার কর্মীদেরকে অংশগ্রহণ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026