শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৬

ব্রিটেনে ১০ লাখ ছাড়ালো কোভিড আক্রান্তের সংখ্যা

ব্রিটেনে ১০ লাখ ছাড়ালো কোভিড আক্রান্তের সংখ্যা

ব্রিটেনে কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে সাপ্তাহিক হিসেবে কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে স্কাই নিউজ।

এতে গত ২১শে নভেম্বর শেষ হওয়া সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬ শতাংশ। এর আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৯ লাখ ৭২ হাজার।

এমন পরিস্থিতিতে দেশটির এনএইচএস পরামর্শ দিয়েছে, যাদের কোভিড আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যাচ্ছে তারা যাতে নিজ বাড়িতে অবস্থান করে এবং অন্যের সংস্পর্শ এড়িয়ে চলে।

এছাড়া সবাইকেই সাধারণ সতর্কতামূলক পদক্ষেপগুলো মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। গত ১৭ই অক্টোবর শেষ হওয়া সপ্তাহের পর এই প্রথম দেশব্যাপী কোভিড বৃদ্ধি রেকর্ড করা হলো।

ওএনএস জানিয়েছে, ইংল্যান্ডে কোভিড বাড়ছে এবং ওয়েলসে কমছে। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের পরিস্থিতি এখনও নিশ্চিত নয়।

বর্তমানে ইংল্যান্ডে প্রতি ৬০ জনে একজন কোভিড আক্রান্ত (১.৬ শতাংশ), ওয়েলসে প্রতি ৭৫ জনে একজন (১.৩ শতাংশ), নর্দার্ন আয়ারল্যান্ডে ৬৫ জনে একজন (১.৫৭ শতাংশ) এবং স্কটল্যান্ডে প্রতি ৬০ জনে একজন বা ১.৭৩ শতাংশ মানুষ কোভিড আক্রান্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026