শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৪

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় শিক্ষা উপকরণ বিতরন করলো ইস্টহ্যান্ডস

সুনামগঞ্জে বন্যা কবলিত এলাকায় শিক্ষা উপকরণ বিতরন করলো ইস্টহ্যান্ডস

ইস্টহ্যান্ডসের উদ্যোগে সুনামগঞ্জের বন্যাদূর্গত এলাকা জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ কেনার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।

ফেনারবাকের ফেরদৌসী আলী আমজাদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে এই নগদ অর্থ দেয়া হয়। নবম শ্রেনীর শিক্ষার্থী শারমীন বেগম বলেন, এই অর্থ দিয়ে আমি খাতা, কলম ও জ্যামিতি বক্স কিনবো।

স্কুলের প্রতিস্টাতা শাহরিয়ার বিপ্লব বলেন, দরিদ্র শিক্ষার্থীদের অনেকেই এই সহায়তা দিয়ে তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবেন।

ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা হয় তখন আমরা জরুরী ত্রান কার্যক্রম পরিচালনা করি। সেই সময়ের কিছু সহায়তা পরবর্তীতে আসায় সেটা আমরা শিক্ষার্থীদের কাজে লাগানোর জন্য দিয়েছি। বন্যায় অনেক শিক্ষার্থী তাদের বই খাতা হারিয়েছে। আমাদের এই ছোট সহায়তা তাদের শিক্ষা উপকরণ কিনতে কিছুটা সাহায্য করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026