ব্রিটেনের স্ট্যানস্টেড বিমানবন্দরের সব ফ্লাইট তীব্র তুষারপাতে স্থগিত করা হয়েছে। তুষার ও ভারী কুয়াশার কারণে হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরেও ফ্লাইটগুলোও বাতিল হয়ে গেছে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।
বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়।
ব্রিটেনের আবহাওয়া অফিস জানায় তুষার বরফে পরিণত হওয়ার সাথে সাথে আরও ভ্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। হিমায়িত কুয়াশার কারণে প্রধান রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। অসংখ্য ফ্লাইট, ট্রেন এবং বাস বাতিল করা হয়েছে এবং স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।
তাপমাত্রা নেমেছে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে। বরফ, কুয়াশা এবং তুষার সতর্কতা চলছে ব্রিটেনের বেশিরভাগ জায়গায় রয়েছে। একই সঙ্গে অনেক বিমান যাত্রী বিমান বন্দরে আটকা পড়েছেন। যাত্রীদের বিমান রওনা দিতে বাড়ির বাইরে বের না হবার পরামর্শ দেওয়া হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে ট্রেনগুলোও ছেড়ে যেতে বিলম্বিত হচ্ছে। বেশ কয়েকটি দুর্ঘটনার পর চালকদের এ বিষয়ে সাবধান করা হয়েছে। স্ট্যানস্টেড বিমানবন্দর রোববার জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে তাদের একমাত্র রানওয়ে বন্ধ ছিল। তারা সেখান থেকে তুষার সরানোর কাজ করছে। আপাতত সমস্ত ফ্লাইট স্থগিত রয়েছে।
একজন মুখপাত্র বলেন, বিমানগুলিকে ডি-আইসিং করতে গিয়ে ফ্লাইটে বিলম্ব হয়েছে। বিমান এবং যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাত্রীদের তাদের ফ্লাইটের বর্তমান অবস্থা জানার জন্য তাদের এয়ারলাইনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রোর বৃহত্তম এয়ারলাইন। তারা বিলম্বের কারণে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে। প্রয়োজনে রিফ্রেশমেন্ট এবং হোটেল ভাউচারও দিচ্ছে তারা। তবে সহসাই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। হিথ্রো বিমানবন্দরে সোমবারও কড়াকড়ি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গ্যাটউইক বিমানবন্দর তুষারপাতের কারণে রোববার একটি রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে পরিস্থিতি নিরাপদ হলে কয়েক ঘণ্টা পর তা আবার চালু করে দেয়া হয়। এ সময় বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছিল। ২৮টি বিমানকে অন্য বিমানবন্দরে সরিয়ে দেওয়া করা হয়।
এক মুখপাত্র জানান, রাতেই গ্যাটউইক স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে। যদিও তুষারপাত অব্যাহত থাকতে পারে। সেক্ষেত্রে বিমানবন্দরের কার্যক্রমে আরও ব্যাঘাত ঘটতে পারে। এ জন্য ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এয়ারলাইনের সাথে তাদের ফ্লাইটের বিষয়ে কথা বলে নেয়ার পরামর্শ দেন তিনি।
হিথ্রো ও গ্যাটউইকের বিমানবন্দরে রোববার ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, তারা যাত্রীদের নিরাপদ রাখছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
Leave a Reply