শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে যুক্তরাজ্য আগ্রহী

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে যুক্তরাজ্য আগ্রহী

বিশ্ব শ্রমবাজারে বাড়ছে দক্ষ কর্মীদের চাহিদা। বাংলাদেশ এ বাজার ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে বাংলাদেশের নার্সদের মানসম্মত প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য।

একই সঙ্গে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক সেক্রেটারী স্টিভ বার্কলে এ আগ্রহের কথা জানান।

বাংলাদেশে নার্স প্রশিক্ষণ সেন্টার চালু এবং প্রশিক্ষণের মান উন্নয়ন ও বৃটিশ স্বীকৃতি অর্জনে সহযোগিতার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বস্ত করেন তিনি। বৈঠকে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। বৈঠকে সালমান এফ রহমান রোগীদের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী মূল্যে সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষ অ্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের বিষয় উত্থাপন করেন।

এ সময় ব্রিটিশ হেল্থ সেক্রেটারী আগ্রহ সহকারে তা শোনেন এবং এ বিষয়ে যৌথভাবে কাজ করতে এবং কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়াও ব্রিটেনে বসবাসরত বহুজাতিক জনগৌষ্ঠীর মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে বাংলাদেশে কল-সেন্টার স্থাপন বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026