বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৫

আইন ভেঙে ট্রাভেল এজেন্সি চালালে জরিমানা বিল পাস

আইন ভেঙে ট্রাভেল এজেন্সি চালালে জরিমানা বিল পাস

শীর্ষবিন্দু নিউজ: আইন ভেঙে ট্রাভেল এজেন্সি পরিচালনা করলে ৫০ হাজার টাকা জরিমানা—এই বিধান রেখে আজ সোমবার সংসদে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিল-২০১৩ পাস হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিল পাস শেষে সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।

বিলে বলা হয়েছে, কেউ এই আইনের কোনো বিধান লঙ্ঘন করলে অনধিক ছয় মাসের জেল এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। আগের আইনে অর্থদণ্ড ছিল দুই হাজার টাকা। নতুন আইন কার্যকর হওয়ার ছয় মাসের মধ্যে অধ্যাদেশের অধীনে নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

এ ছাড়া আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০১৩, বরিশাল বিশ্ববিদ্যালয় বিল ২০১৩ ও ভোজ্যতেলে ভিটামিন এ সমৃদ্ধকরণ বিল ২০১৩ উত্থাপিত হয়েছে। বিলটি উত্থাপন করে যথাক্রমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। উত্থাপনের পর বিল তিনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026