শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫

ইংল্যান্ডে সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান

ইংল্যান্ডে সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান

এবার ইংল্যান্ডের উপকূলের কাছে সাড়ে ১৬ কোটি বছর আগের ডাইনোসরের ছাপ মিলেছে। জুরাসিক যুগের ওই পায়ের ছাপটির দৈর্ঘ প্রায় এক মিটার বা ৩ দশমিক ৩ ফুট। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের উপকূলে ছাপটি পাওয়া গেছে। খবর মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের।

বিজ্ঞানীরা ধারণা করছেন, ডাইনোসরটি মাংসাশী ছিল। দানবীয় আকৃতির এই প্রাণিটি এখানে হয়তো বসে বিশ্রাম নিচ্ছিল কিংবা নিচের দিকে গভীরভাবে ঝুঁকে কিছু একটা করেছে। কারণ, মাটির অনেক গভীরে পায়ের চিহ্ন পাওয়া গেছে।

বিষয়টি প্রকাশ করেছেন ড. ডিন লোম্যাক্স। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ডাইনোসরে পদচিহ্ন এবং ডাইনোসরের দাঁড়িয়ে থাকার এবং বসে বিশ্রাম করার কাল্পনিক ছবি শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে ড. ডিন লোম্যাক্স লিখেছেন, ‘ইয়র্কশায়ারে পাওয়া সবচেয়ে বড় থেরোপড (মাংসাশী ডাইনোসরের প্রজাতি) পদচিহ্ন এটি। শব্দের মাধ্যমে এই দৈত্যকার পদচিহ্নের বর্ণনা দিতে অক্ষম আমরা।’

এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসে প্রত্নতাত্ত্বিক মেরি উডস বার্নিসটন সাগর উপকূলে হাঁটার সময় পদচিহ্নটি আবিষ্কার করেন। পরে তিনি জীবাশ্মবিদ ড. ডিন লোম্যাক্সের কাছে যান বিষয়টি নিয়ে আরও গভীরভাবে জানতে। সম্প্রতি তাদের গবেষণার ফলাফল ইয়র্কশায়ার জিওলজিক্যাল সোসাইটির প্রসিডিংস জার্নালে প্রকাশিত হয়েছে।

পায়ের ছাপটি সম্ভবত একটি থেরাপডের। যার প্রতিটি পায়ে তিনটি করে আঙ্গুল রয়েছ। সাধারণত যেমনটা থাকে ডাইনোসরের টাইরানোসরাস রেক্স প্রজাতির। পায়ের ছাপের আকার থেকে বোঝা যায় যে ডাইনোসরটির নিতম্ব সম্ভবত মাটি থেকে ৮ থেকে ৯ ফুট উঁচু ছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026