শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৪

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন

স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন

যুক্তরাজ্য আওয়ালীলীগের উপদেষ্ঠা,বিশিষ্ট্য শিক্ষাবিদ ও আইনজীবী, সিলেট ল’ কলেজ ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ভিপি মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে একটি স্মার্ট বাংলাদেশ  ও সমাজের স্বপ্ন নিয়ে আমি আমার জীবনের স্বপ্ন হিসেবে বেঁচে নিয়েছিলাম মানুষের জন্য কিছু করার রাজনীতি।

সেই স্বপ্ন বাস্তবায়নে আমি আজো অটল এবং অবিরাম কাজ করে যাচ্ছি। তিনি বলেন,বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর এক স্বপ্নের নাম বাংলাদেশ আর সেই স্বপ্ন দেখানোর প্রাণকন্যা বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বগৌরবে এগিয়ে যাচ্ছে।

আমি আমার জন্মমাঠি সিলেট-৩ আসনের মানুষের শিক্ষা,স্বাস্থ্য, মানবিক কল্যানের  জন্য কাজ করার প্রত্যয় নিয়ে আমার সামাজিক কার্যক্রম, রাজনীতির অভিজ্ঞতা,ও দেশ ও প্রবাসের শিক্ষা এবং পেশাগত অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।

তিনি এ জন্য বঙ্গবন্ধু কন্যার সদিচ্ছা কামনা করেন এবং সিলেট-৩ আসনের জনগণের সার্বিক সমর্থন কামনা করে বলেন, শোষণ ও দুর্নীতি মুক্ত দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

তিনি গত (৪ এপ্রিল মঙ্গলবার ) পূর্ব লন্ডনের ব্রিকলেনস্থ স্থানীয় একটি রেস্টুরেন্টে তাঁর সমর্থকদের সংগঠন ‘মনির হুসাইন সমর্থন ফোরামের’ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছিলেন।

টাওয়ার হেমলেট্স কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও স্পিকার খালিস উদ্দিনের সভাপতিত্বে আব্দুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জাতীয় চারনেতা পরিষদ যুক্তরাজ্যের সভাপতি এডভোকেট শাহ ফারুক আহমদ, রেডব্রিজ কাউন্সিলের মেয়র (সদ্য নির্বাচিত) কাউন্সিলর জোৎস্না ইসলাম, কাউন্সিলর নাজ ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মাসুদ আহমেদ, সমাজদেবী শফিক উল্লাহ মিসলু, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ মুকুল, আওয়ামীলীগ নেতা আব্দুল করিম, সমাজসেবী ও রাজনীতিবিদ নাসির উদ্দিন, সাবেক কাউন্সিলর আহবাব হুসেন, কৃষকলীগ নেতা ইলিয়াস আলী, যুবলীগ নেতা শাহ ইমরান।

উপস্থিত ছিলেন- লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক মেয়র আকিকুর রহমান, সাবেক কাউন্সিলর রাজন উদ্দিন জালাল, জনমতের নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর আদর্শ উপজেলা সমিতির সাবেক সেক্রেটারী রাশিদ আহমেদ, আওয়ামীলীগ নেতা শামীম আহমেদ ও মুহিবুর রহমান প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026