মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩

মিশরে গাড়িবোমা হামলায় নিহত ১০ জন

মিশরে গাড়িবোমা হামলায় নিহত ১০ জন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিশরের সিনাই উপদ্বীপের আল-আরিস শহরে এক গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে দশ মিশরীয় সেনা নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ৩৫ জন। বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে বলে মিশরীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

সিনাইভিত্তিক জঙ্গিদল আনসার বায়াত আল মাকদিস ইসলামি একটি ওয়েবাসাইটে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে, রোববার তারা মিশরের রাজধানী কায়রোয় নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। এছাড়া সেপ্টেম্বরে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার চেষ্টায় তারা আত্মঘাতী হামলা চালিয়েছিল বলে স্বীকার করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

এটি ফিলিস্তিনের গাজা ভূখণ্ড ও ইসরায়েলের সীমান্তবর্তী উত্তর সিনাইয়ে চালানো অন্যতম প্রাণঘাতী হামলা। জুলাইয়ে মুসলিম ব্রাদারহুড সমর্থিত মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে দেশটির সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর আল কয়েদা সমর্থিত জঙ্গিরা উত্তর সিনাইয়ে বিচ্ছিন্ন হামলা চালানো শুরু করে। হতাহতরা সবাই মিশর সামরিক বাহিনীর পদাতিক বাহিনীর সদস্য। এসব সেনা সদস্যরা মিশরের সঙ্গে গাজার গোপন সুড়ঙ্গ খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল। দায়িত্ব শেষে তারা কায়রোর পথে রওয়ানা হয়েছিল। হামলার সময় সেনারা একটি গাড়িবহরে করে গাজার রাফা সীমান্ত বরাবর রাস্তা ধরে যাচ্ছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026