মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২

লেবার পার্টির কার্যালয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

লেবার পার্টির কার্যালয়ে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড এর উপস্থিতিতে লেবার দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে লন্ডনের মুসলমান কমিউনিটির সৌজন্যে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার সন্ধ্যা ছয়টায় অত্যন্ত ঝাঁক-ঝমক ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ খানেক আগে থেকে শ্যাডো জাস্টিস সেক্রাটারী সাদিক খান এমপি ও লেবার দলের পক্ষ থেকে লন্ডনের মুসলিম কমিউনিটির ব্যক্তিবর্গ ও মিডিয়ায় ঈদ পূণর্মিলনীর দাওয়াত পৌঁছে দেয়া হয়।

এতে লন্ডনের বিভিন্ন মুসলিম কমিউনিটির স্থানীয় নেতা, সংস্থা, মুসলিম কমিউনিটির ও এশিয়ান প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।পূণর্মিলনী সভায় লেবার লিডার মিলিব্যান্ড বলেন, তিনি অত্যন্ত আশাবাদী ও গর্ববোধ করছেন, লেবার দলের মাধ্যমে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে সরাসরি ইন্টারেকশনের সুযোগ পেয়েছেন। এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তিনি এবং তার দলের সাংসদেরা অনেকদিন থেকেই ভেবে আসছিলেন। একটু দেরীতে হলেও এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করছেন।

মিলিব্যান্ড আরো বলেন, ব্রিটেনের মুসলমান কমিউনিটি ব্রিটেনের সমাজের ও অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কীথ ভাজ এমপি, রোশনারা আলী এমপি, সাদিক খান এমপি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,কাউন্সিলর ও এমপি পদপ্রার্থী টিউলিপ সিদ্দিকী, এমপি পদপ্রার্থী রূথ ক্যাডবারী, জিবি নিউজ টুয়েন্টি ফোর ডট কমের চীফ এডিটর ও চেয়ারম্যান রাকিব রুহেল, এমপি প্রার্থী রূপা হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026