বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮

সিলেটে মুষলধারে বৃষ্টিতে থমকে গেছে জনজীবন

সিলেটে মুষলধারে বৃষ্টিতে থমকে গেছে জনজীবন

সিলেটে গত দুই তিন থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা থমকে গেছে জনজীবন। জীবিকার তাগিদে বাইরে বেরনো মানুষ পোহাচ্ছেন ভোগান্তি।

বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘে ঢাকা। সকালে গুড়িগুড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বাড়ে। আজ শুক্রবার ৬ অক্টোবর গভীর রাত থেকে সিলেটজুড়ে চলছে অঝোর বৃষ্টি।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ঠিক আগে মুষলধারে বৃষ্টিতে ভিজছে সিলেট। দুদিন আগে থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শনিবার ৭ অক্টোবর এর রেশ থাকতে পারে।

শুক্রবার সকালে সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

পরবর্তীতে আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026