সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৮

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের শুরু

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনের শুরু

অভিষেক-ঐশ্বরিয়ার ১৬ বছরের দাম্পত্য জীবনে বেজে উঠেছে ভাঙনের সুর! বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে—বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্যের খবর।

কিন্তু কেন এই ভাঙনের অশনি সংকেত সেটি নিয়ে কোনো কথা বলেননি বচ্চন পরিবারের কেউ। তবে টাইমস ইন্ডিয়ার খবরে বলা হয়, ঐশ্বরিয়া ও অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনের শুরু হয়েছিল একটি কাবাডি লিগের ম্যাচ থেকে।

সেই ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া অভিষেকের প্রতি চরম বিরক্ত।

এ ছাড়া তার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে অভিষেকের ভাইঝি নভ্যা নাভেলি নন্দা এবং ঐশ্বরিয়াকে একই ফ্রেমে আর দেখা যায়নি। তারা একই ফ্রেমে একসঙ্গে পোজ দেওয়া এড়িয়ে যেতেন। এমনকি যখন এই জুটি প্যারিস ফ্যাশন উইকে একই ব্র্যান্ডের জন্য র্যাম্পে হাঁটলেন, তখনো তারা একে অন্যের চেয়ে দূরে দূরে ছিলেন।

তারপর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন ঐশ্বরিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন জুনিয়র বচ্চন। এরপরই খবর পাওয়া যায়, ‘বৌরানি’ ঐশ্বরিয়াকে নাকি ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন অমিতাভ বচ্চন।

এ ছাড়া শ্বেতা বচ্চনও নাকি ঐশ্বরিয়াকে আনফলো করে দিয়েছেন। এরপর দীপাবলির পূজাতেও বচ্চন পরিবারে হাজির ছিলেন না তিনি। এ ছাড়া মেয়ের নামে তার প্রথম বাংলো ‘প্রতীক্ষা’ও লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন।

শোনা যায়, তারপর নাকি দূরত্ব আরও বাড়ে। ঐশ্বরিয়ার ননদের ছেলে অগস্ত্য নন্দার প্রথম ছবি ‘দি আর্চিজ’ এর অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায় ঐশ্বরিয়াকে।

তবে ভক্তদের কাছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হয়, যখন দিনকয়েক আগে এক অনুষ্ঠানে অভিষেকের হাতে দেখা যায়নি বিয়ের আংটিও। যদিও অভিষেক বা ঐশ্বরিয়া কারও কাছ থেকেই বিচ্ছেদের আভাস পাওয়া যায়নি, তারপরও দুই-দুইয়ে চার মিলিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন অনেকে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026