বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭

সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ খান জামাল দুইদিনের রিমান্ডে

সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ খান জামাল দুইদিনের রিমান্ডে

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের জেলগেটে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণির আদালতে রিমান্ড আবেদন শুনানি শেষে আদালত জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের আদেশ মঞ্জুর করেন তিনি। রিমান্ড শুনানিতে উপস্থিত ছিলেন- সিলেট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া সোহেল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমেদ চৌধুরী, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ লিটন ও এডভোকেট মুস্তাক আহমদ প্রমুখ।

গত ১০ই জানুয়ারি লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ফেরার পথে পুলিশের ডিসি আজবাহার আলী এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযানে নগরীর ঝেরঝেরিপাড়া এলাকা থেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে আটক করা হয়।

এর আগে গেল বছরের ২৭শে মে আরেকবার পুলিশের হাতে আটক হন জামাল। দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পান তিনি। দীর্ঘ ৭ মাস রাজনীতির মাঠে সরব থাকলেও ফের আটক হন দলের এই নেতা। নতুন ৪টি মামলাসহ প্রায় ২২টি মামলার আসামি আব্দুল আহাদ খান জামাল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026