শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫

বারেন্টস সাগরে মাছ ধরা নিয়ে ব্রিটেনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

বারেন্টস সাগরে মাছ ধরা নিয়ে ব্রিটেনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়ার সঙ্গে একটি চুক্তি অনুযায়ী উত্তর মেরুর কাছে থাকা বারেন্টস সাগরে মাছ ধরার অনুমোদন ছিল ব্রিটিশদের। তবে এবার ওই চুক্তি বাতিল করছে রাশিয়া।

দেশটি জানিয়েছে, ১৯৫৬ সালে হওয়া ওই চুক্তি ছিল একপাক্ষিক এবং এ থেকে রাশিয়ার কোনো সুবিধা নেই। তারমধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে ব্রিটেন এখন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তাই দেশটিকে শাস্তি দিতে ব্রিটিশদের জন্য বারেন্টস সাগরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে রাশিয়া।

ব্রিটেনের স্কাই নিউজ জানিয়েছে, রাশিয়া যদি শেষ পর্যন্ত এই চুক্তি বাতিল করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে ব্রিটেন। দেশটি রাশিয়ার বিরুদ্ধে খাদ্যকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছে।

রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, এরইমধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় ব্রিটেনকে এই সমুদ্র থেকে নিষিদ্ধ করতে একটি আইনের খসড়া দাখিল করেছে। ওই সমুদ্রটি কড ও হ্যাডক মাছের জন্য বিখ্যাত।

স্কাই নিউজ জানিয়েছে, ব্রিটিশরা যত কড ও হ্যাডক খায় তার ৪০ শতাংশই আসে রাশিয়ার ওই সমুদ্রাঞ্চল থেকে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে নানা পদক্ষেপ নেয়ার জবাব হিসেবে এবার এই পদক্ষেপ নিতে যাচ্ছে তারা।

ব্রিটেনের ফিশ ফ্রাইয়ার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যান্ড্র্যু ক্রুক বলেন, গত দুই বছর ধরে ব্রিটেনে মাছের দাম বেড়েই চলেছে।

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ব্রিটেনে মাছ কম আসছে। তারমধ্যে রাশিয়ার এমন নিষেধাজ্ঞায় ব্রিটেনে মাছের সংকট তৈরি হতে পারে।

রাশিয়ার ‘অল-রাশিয়ান অ্যাসোসিয়েশন অব ফিশারিস’ এর প্রেসিডেন্ট জার্মান জাভেরেভ বলেন, ১৯৫৬ সালের ওই চুক্তিটি ছিল একপাক্ষিক। এই চুক্তির বিপরীতে রাশিয়া কোনো সুবিধা পায় না।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026