শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭

বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়ালেন রুশনারা আলি

বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়ালেন রুশনারা আলি

চলতি সপ্তাহে এক বিবৃতিতে রুশনারা জানান, বাংলাদেশে ২০১৬ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে কাজ করার জন্য তিনি আনন্দিত।

এবার যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে তিনি অবদান রাখার বিষয়টি ব্যক্ত করে গর্বের বাণিজ্য দূতের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন।

দেশটির শ্যাডো ইনভেস্টমেন্ট অ্যান্ড স্মল বিজনেস মন্ত্রী হিসেবে নিয়োগের পর এই সিদ্ধান্ত জানান তিনি।

বিবৃতিতে রুশনারা আলী বলেন, ট্রেড এনভয় নেটওয়ার্কের ক্রস-পার্টি প্রকৃতি আমার ক্ষেত্রে দায়িত্বটি আমাকে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এবং আমাদের অর্থনৈতিক সম্পর্ককে সমর্থন ও গভীর করার সুযোগ দিয়েছে।

বর্তমানে রুশনারা আলী গত বছরের সেপ্টেম্বরে নিযুক্ত ছায়ামন্ত্রী সীমা মালহোর্তার কাছ থেকে ছোট ব্যবসা মন্ত্রণালয় দায়িত্ব ও কর্মপদ্ধতি বুঝে নিয়েছেন ।

বেথনাল গ্রিন অ্যান্ড বো এর এমপি রুশনারা আলির জরুরী পরিস্থিতিতে ভাষার সমস্যাযুক্ত লোকদের জন্য টেলিফোন দোভাষী পরিষেবা ল্যাঙ্গুয়েজ লাইন নিয়ে ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে বাংলাদেশে তার বাণিজ্য দূত নিযুক্ত করেছিলেন।

এখন বানিজ্যদূতের পদ থেকে সরে দাঁড়িয়ে নতুন পদে যোগ দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে একটি চিঠিও পাঠিয়েছেন রুশনারা আলি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026