ব্রিটেনে গ্যাস-বিদ্যুতের বাড়তি বিল এবং খাদ্য পণ্যের বাড়তি মূল্যের চাপ কিছুটা সহনীয় করতে দেশটির সরকার নগদ সহায়তা দেয়া শুরু করেছে।
দেশটির প্রায় ৮০ লাখ দরিদ্র পরিবার ৬ ফেব্রুয়ারি থেকে সরকারের পক্ষ থেকে ২৯৯ পাউন্ড নগদ সহায়তা পেতে শুরু করেছেন।
এটি সরকারের পক্ষ থেকে কষ্ট অফ লিভিং সহায়তার সর্বশেষ কিস্তি। আগামী দুই সপ্তাহে যে কোন দিন নগদ সহায়তার কিস্তি এসে পৌঁছাবে গ্রাহকের ব্যাংক একাউন্টে।
উইনস্টন অপেক্ষা করছেন তাঁর শেষ কিস্তির জন্য। সীমিত আয়ের পেনশনার উইনস্টনের জন্য প্রতিটি পেনি মূল্যবান। গ্যাস এবং ইলেক্ট্রিসিটির পেছনে এই মুহূর্তে তাঁর এক তৃতীয়াংশ আয় খরচ হয়ে যাচ্ছে।
ফুড পেনট্রিতে আসা প্রায় সকল ক্রেতা তাদের ২৯৯ পাউন্ডের কিস্তি পাওয়ার অপেক্ষায় আছেন। স্যারার কিস্তি চলে এসেছে; তিনি তা দিয়ে বন্ধু-স্বজনের কাছ থেকে নেয়া ঋণ পরিশোধ এবং বিল পরিশোধ করে খরচও করে ফেলেছেন।
নিউরলজিকেল সমস্যায় আক্রান্ত হয়ে কাজে যেতে পারেন না স্কট। তিনি এবং তাঁর পার্টনার কষ্ট অফ লিভিং পেমেন্টের ওপর অনেকটা নির্ভরশীল।
সরকার বলছে, মূল্যস্ফীতির হার কমে আসছে; এপ্রিল মাস থেকে গ্যাস-বিদ্যুতের দাম আবার কমবে। কিন্তু নগদ সহায়তার শেষ কিস্তি পেয়েও সরকারের এই বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না স্কট।
আগামী মাসে বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর জেরেমি হান্ট। বাজেটে যদি নতুন কোনো সহায়তার ঘোষণা না থাকে, তাহলে এটিই হবে সরকারের পক্ষ থেকে দরিদ্র পরিবারগুলর জন্য দেয়া নগদ সহায়তার সর্বশেষ কিস্তি।
কষ্ট অফ লিভিংয়ের এই নগদ সহায়তার জন্য আবেদন করার কোন নিয়ম নেই। এই অর্থ গ্রাহকের ব্যাংক একাউন্টে স্বয়ংক্রিয়ভাবে আসে।
সুতরাং যদি এমন কোনো টেক্সট অথবা ই-মেইল আসে, যেখানে বলা হবে লিঙ্কে গিয়ে আবেদন করতে, অবশ্যই তা করা উচিত হবে না। কেননা প্রতারকেরা এসব টেক্সট এবং ই-মেইল পাঠায়।
Leave a Reply