শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪

ব্রিটিশ বাংলাদেশীরা বাসস্থান নিয়ে চরম দুর্ভোগে

ব্রিটিশ বাংলাদেশীরা বাসস্থান নিয়ে চরম দুর্ভোগে

ব্রিটে‌নে আবাসন সমস্যা নতুন ঘটনা নয়। গ্যাস ও বিদ্যুতের মূল্য বে‌ড়ে‌ছে ক‌য়েক গুণ। মুদ্রাস্ফী‌তির কার‌ণে বাড়ির মর্টগে‌জের মা‌সিক কিস্তি দ্বিগুণ হ‌য়ে‌ছে অনেকের, জীবনযাপনের সব ধরনের ব্যয়ে নাজেহাল দেশটির অধিবাসীরা।

এরইমধ্যে দেশটিতে আবাসিক সংকটের সমাধান না পাওয়ায় পরিবারের মধ্যে ভোগান্তি এখন চরম পর্যায়ে। এ ছাড়া গত কয়েক বছ‌রে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পার‌মিট ও কেয়ার ভিসায় আসা বাংলা‌দেশিরা পার কর‌ছেন আরও চরম দুঃসময়।

জাতিগোষ্ঠী হি‌সে‌বে ব্রিটিশ-বাংলাদেশিরা সব‌চে‌য়ে গিঞ্জি পরি‌বে‌শে বসবাস করছেন। তাদের মধ্যে প্রায় দুই-পঞ্চমাংশ বাংলা‌দেশি খুবই সংকটময় পরিস্থিতিতে বাস করছেন। এটা সব ব্রিটিশ-এশিয়ানের চেয়ে উল্লেখযোগ্য হারে বে‌শি, যা ২৩ শতাংশ বলে এক সমীক্ষার ফলাফ‌লে উ‌ঠে এ‌সে‌ছে।

সম্প্রতি ওএনএস (অ‌ফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস) এক জ‌রি‌পের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, লন্ড‌নের কাউন্সিলগুলোয় বসবাসকারী বাংলা‌দেশিরা দেশ‌টির অন্য এথ‌নিক মাই‌নরি‌টি ক‌মিউ‌নি‌টির চে‌য়ে বেশি দুর্ভোগে আ‌ছেন।

বছ‌রের পর বছর ধরে এ সমস্যা নি‌য়ে ভুগছেন ক‌য়েক লাখ ব্রিটিশ-বাংলা‌দেশি। চার-পাঁচ জ‌নের প‌রিবার নি‌য়ে অ‌নে‌কে চার বছ‌রের বে‌শি সময় ধ‌রে হো‌স্টেলের এক রু‌মে বসবাস কর‌ছেন। আবার প্রাপ্তবয়স্ক ছে‌লে-মে‌য়ে নি‌য়ে এক রু‌মে দিন পার করছেন অনেক মা-বাবা।

টাওয়ার হ্যামলেটস কাউ‌ন্সি‌লে বসবাস করেন এমন একজন বাংলা‌দেশি নারী জানান, আড়াই বছর ধ‌রে নিজ কাউ‌ন্সি‌লের বাই‌রে এক রু‌মের ভেত‌রে দুই সন্তান নি‌য়ে বসবাস কর‌ছেন তিনি।

একই বারায় বসবাস করেন এমন একজন সি‌ঙ্গেল মা জানান, এখানে নানা সমস্যায় জর্জরিত আমরা। ওয়াশরুম শেয়ার কর‌তে হয়, রু‌মে হি‌টিং ঠিক ম‌তো চ‌লে না, দেয়াল স্যাঁতসেঁতে।

তিনি জানান, আমার দুই সন্তান এক‌টি দোতলা খা‌টে ঘুমায়। মালামাল সব বাই‌রে মা‌সিক ভাড়ার স্টোরে‌জে রাখি। ক‌বে স্থায়ী ঘর পা‌বো, আ‌দৌ পা‌বো কি না, তা জা‌নি না।

জরিপে আরও দেখা গেছে, সাধারণত কাউ‌ন্সি‌লের (বারা) ঘ‌রের জন্য পরিবারকে আবেদন করতে হয়। কিন্তু একটি ঘর পেতে অ‌পেক্ষমাণ তালিকায় কেটে যায় ১০ বছর। তবু মিল‌ছে না সু‌যোগ।

এ ছাড়া অ‌নেকে হো‌স্টেলে বসবাস করেন। সেখানে রান্নার ব্যবস্থা নেই আবার একটি ওয়াশরুম ব্যবহার কর‌তে হয় ১০ জনকে মিলে।

ওএনএসের জ‌রিপ অনুসারে, দেশটিতে ঘরভাড়া সাত বছরের মধ্যে দ্রুত গতিতে বেড়েছে। সমীক্ষায় দেখা গে‌ছে, শ্বেতাঙ্গ ব্রিটিশ কর্মীদের তুলনায় ভারতীয় কর্মচারীদের আয় বেশি, যা প্রায় প্রতি ঘণ্টায় ১৭ দশ‌মিক ২৯ পাউন্ড। কিন্তু বাংলা‌দেশিরা ঘণ্টাপ্রতি আয় ক‌রেন মাত্র ১১ দশ‌মিক ৯০ পাউন্ড।

ব্রিটে‌নের বাংলাদেশি ক‌মিউ‌নি‌টির আবাসন ও মর্টগেজ একজন পরামর্শক জানান, বে‌শির ভাগ বাংলা‌দেশি ব্রিটেনে কম বেতনে চাকরি ক‌রেন। তাই তা‌দের ওপর আবাসন সংক‌টের প্রভাব মারাত্মক। প্রাই‌ভেট রে‌ন্টেড ঘ‌রের ক্ষে‌ত্রে ভাড়া ক‌য়েক গুণ বে‌শি।

টাওয়ার হ্যামলেটস কাউ‌ন্সি‌লের একজন কর্মকর্তার সাথে আলাপকালে জানা যায়, গ্যাস, পানি, বিদ্যুৎ ও কাউ‌ন্সিল টে‌ক্সের অব্যাহত বৃ‌দ্ধি জনজীবনকে অসহনীয় ক‌রে তু‌লেছে। আবাসন সংকট মানু‌ষের শারী‌রিক ও মান‌সিক স্বাস্থ্যকে প্রভাবিত ক‌রে।

প্রসঙ্গত, ব্রিটেনে প্রায় ৩৪ শতাংশ ব্রিটিশ-বাংলাদেশি সরকা‌রি সামাজিক আবাসন প্রকল্পে বসবাস করেন, যা ব্রিটিশ-ভারতীয়দের তুলনায় সাত গুণ বেশি। আর সামাজিক আবাসনে বাস করেন প্রায় ১৬ শতাংশ ব্রিটিশ-পাকিস্তানি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026