বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৬

সুষ্ট রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে দেশের মানুষ

সুষ্ট রাজনৈতিক নেতৃত্বের দিকে তাকিয়ে দেশের মানুষ

শীর্ষবিন্দু নিউজ: অস্থিতিশীল রাজনৈতিক কর্মকান্ড ও ধ্বংসাত্মক কর্মসূচি চলতে থাকলে বাংলাদেশের সব অর্জন ও সম্ভাবনা ম্লান হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, আত্মঘাতী রাজনৈতিক পরিস্থিতি থেকে রেহাই পেতে দেশের মানুষ রাজনৈতিক নেতৃত্বের দিকে চেয়ে আছে। আজ রাজধানীর একটি হোটেলে বেসরকারি মার্কেন্টাল ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক সংঘাতমুখর সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এমন বক্তব্য দিলেন। এর আগে অর্থনীতি নিয়ে কথা বললেও এর সঙ্গে রাজনৈতিক কোন বক্তব্য দেননি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এম আমানুল্লাহ বক্তব্য রাখেন। গভর্নর বলেন, চলমান বৈশ্বিক মন্দা, দেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা থাকলেও প্রবৃদ্ধি গড়ে ছয় ভাগের বেশি হয়েছে। মূল্যস্ফিতি ক্রমান্বয়ে কমে এক অঙ্কে নেমে এসেছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ বেড়েছে। প্রবাসী আয় বেড়েছে। মাথাপিছু আয়ও বেড়ে ১ হাজার ৪৪ ডলারে উন্নীত হয়েছে। অনুষ্ঠানে আবদুল জলিল মেধা বৃত্তি প্রকল্পের আওতায় ৭৫৭জন মেধাবীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026