সুইন্ডনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে অমর একুশে ২০২৪। বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করা হয়েছে ভাষা শহীদদের।
অমর একুশে এখন বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের প্রধান মাইল ফলক হিসেবে গণ্য করা হয় একুশে ফেব্রয়ারিকে।
১৯৫২ সালের এই দিনে, মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ উৎসর্গ করেছিলেন, বরকত, সালাম, রফিক জব্বারসহ অনেক ছাত্র তরুণ। ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর বাংলাদেশের ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
এরপর থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। একুশের পথ ধরে আমরা প্রবাসে বহন করে চলছি বাংলাদেশের লাল সবুজ পতাকা, গৌরবের সাথে উচ্চারণ করেছি বাংলা আমার ভাষা।
একুশে ফেব্রুয়ারি আমাদের গর্ব আমাদের শক্তি। অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে নানা অনুষ্টানের মধ্য দিয়ে সুইনডন শহরের পারিংডন পার্কে স্থায়ী শহীদ মিনারে অনুষিত হয়।
একুশের গান গেয়ে র্যালি সহকারে বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দ ও সর্বস্তরের জনগন একে একে শহীদ মিনার বেদীতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ উপলক্ষে শহীদ মিনার ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। সুইন্ডন বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে বিরূপ আবহাওয়া উপেক্ষা করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Leave a Reply