রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের মতবিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত

ব্রিটেনের বুকে গোলাপগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে।

নব নির্বাচিত বোর্ড অফ ডাইরেক্টরসবৃন্দের সম্মানে নির্বাচন কমিশন কর্তৃক মত বিনিময় সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

গত ১৯ ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব  ও নির্বাচন কমিশনার আসাদ উদ্দিন এর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়  সভা ও নৈশভোজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আব্দুল বারী নাছির, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শওকত আলী, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন,  সাধারণ সম্পাদক মিছবাহুল হক মাছুম, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ, মোহাম্মদ আজিজুস সামাদ, সহ সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, কাওসার আহমেদ জগলু, কামাল উদ্দিন, একলিম চৌধুরী, মকসুস আহমেদ, আব্দুল অদুদ, মোহাম্মদ আলম চৌধুরী, নাজমা বেগম, সালেহ আহমদ, মকসুদ চৌধুরী, জয়নাল খান প্রমুখ।

এ সময় গোলাপগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে সর্বমোট ৩৭টি পদে বোর্ড অফ ডাইরেক্টরসবৃন্দ বিভিন্ন পদে নমিনেশনপত্র জমা দেন। নির্ধারিত ফীসহ নমিনেশনপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনারবৃন্দ।

আগামী ৩রা মার্চ রবিবার পূর্ব লন্ডনের চিলড্রেন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনার মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সকল সদস্যরা সহযোগিতা করায় নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং এভাবেই আগামী ৩রা মার্চ রবিবার নির্বাচনের দিন সবার সহযোগিতা ও উপস্থিতি একান্ত কামনা করছি।

এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ শওকত আলী সফল ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যতটুকু সহযোগিতার প্রয়োজন তা প্রদানে আশ্বাস দেন।

প্রধান নির্বাচন কমিশনার আলতাফ হোসেন বাইছ এর অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আসাদ উদ্দিন নির্বাচন পরিচালনায় সংগঠনের সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026