শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭

যুক্তরাজ্যে খালিস্তান সমর্থকদের ৩০ ব্যাংক একাউন্ট জব্দ

যুক্তরাজ্যে খালিস্তান সমর্থকদের ৩০ ব্যাংক একাউন্ট জব্দ

যুক্তরাজ্যে বসবাসকারী ৩০ শিখ নেতা বিশেষ করে যারা খালিস্তান আন্দোলনের সঙ্গে জড়িত এমন ব্যক্তিদের ৩০টি ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যম এলজেবরা জনিয়েছে এ খবর। এই ৩০টি ব্যাংক একাউন্টে ১০০ কোটির উপরে অর্থ সন্দেজনকভাবে লেনদেন হয়েছে।

আরো ৫০০০ একাউন্ট পর্যবেক্ষণে রয়েছে বলে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সূত্রের বরাত দিয়েছে সংবাদ মাধ্যমটি।

সংবাদ মাধ্যমটি জানায় খালিস্তানপন্থিরা যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ার অফসোর ব্যাংকিং চ্যানেলে এই সন্দেহজনক লেনদেন করেছে।

এই একাউন্টগুলোর মধ্যে খালিস্তান নেতা গুরুপত সিং পান্নুর ব্যাংক একাউন্ট রয়েছে।

ভারত সরকারের অভিযোগ এই সংগঠনের আর্থিক যোগানদাতাদের মধ্যে শিখ প্রবাসী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জড়িত রয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সংবাদ মাদ্যমে বলেছেন, আমরা ভারতের সঙ্গে একযোগে কাজ করছি। যুক্তরাজ্যে খালিস্তানপন্থিদের কোন সুযোগ দেয়া হবে না।

উল্লেখ্য, পাঞ্জাবের শিখ গোষ্ঠির একাংশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা করে শিখদের জন্য একটি খালিস্তান রাষ্ট্র গঠন করতে চায়। এ নিয়ে তারা সশস্ত্র সংগ্রাম করে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026