গতকাল মঙ্গলবার ১২ মার্চ দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এক সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
এতে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪ দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে মো. আমিরুল ইসলাম মাসুদ জানান।
অভিযানকালে কালীঘাট বাজারের বদিউজ্জামন ট্রের্ডাসকে ১০ হাজার, মাসুম ট্রের্ডাসকে ২৫ হাজার ও রাইমুন ট্রের্ডাসকে ১৫ হাজার ও এবং র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
Leave a Reply