ব্রিটিশ সাংবাদিক ও লেখক ওমিদ স্কোবি তার বই ‘এন্ডগেম: ইনসাইড দ্য রয়্যাল ফ্যামিলি অ্যান্ড দ্য ব্যাটল অব মনাক্রি’ বইতে পরামর্শ দিয়েছেন যে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন নিজেদের প্রাক্তন বন্ধু রোজ হ্যানবারিকে যেনো দূরে সরিয়ে রাখেন।
অথচ রোজ হ্যানবারি রাজপরিবারের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। তা হলে কি হবে, ওমিদ দাবি করছেন উইলিয়াম রোজ হ্যানবারির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। হিন্দুস্তান টাইমস, ডেইলি মেইল।
কেট শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামীকে জিজ্ঞেস করেছেন রোজের সঙ্গে তার সম্পর্ক কতদূর গড়িয়েছে। উইলিয়াম হেসে বলেছেন, ও কিছু না।
দি সান সহ একাধিক ব্রিটিশ ট্যাবলয়েড মন্তব্য করেছে যে কোনো স্ত্রী পরকীয়া সম্পর্কে জিজ্ঞেস করলে স্বামীরা এমন মন্তব্যই করে।
উইলিয়ামের পিতা রাজা তৃতীয় চার্লসের ক্যামিলা পার্কারের সঙ্গে পরকীয়া, ডায়নার অস্বাভাবিক মৃত্যু এখনো অনেকের মনে জ¦লজ¦লে হয়ে আছে বলেও মন্তব্য করতে ছাড়েনি ব্রিটিশ মিডিয়া।
বিষয়টি নিয়ে ব্রিটিশ টেলিভিশন অনুষ্ঠানগুলোয় মুখরোচক মন্তব্য করছেন কেউ কেউ। ৪২ বছর বয়সী রোজের সঙ্গে ৪১ বছরের উইলিয়ামের সম্পর্কের অনুমান নিয়ে কোনো সত্য নেই।
কিন্তু এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ওমিদ স্কোবি বলেছেন, ‘উইলিয়াম, কেটস এবং রোজ হ্যানবারির বিরুদ্ধে অভিযোগের কারণে আমি সত্যিই এই বিষয়ে ফোকাস করার জন্য বইটিতে খুব সতর্ক ছিলাম। আইনি কারণে, বইতে সব লেখাও সম্ভব নয়।
কিন্তু, আমি ভেবেছিলাম এটি সত্যিই গুরুত্বপূর্ণ তথ্য এমনকি যদি এটি গুজবও হয়ে থাকে। রোজ এই দম্পতির একজন পুরানো সঙ্গী, এমনকি ২০১১ সালে তাদের বিয়েতে আমন্ত্রণ রক্ষা করে যোগ দিয়েছিলেন।
তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রকাশের দুই বছর পর, তাকে প্রিন্স ফিলিপের ২০২১ সালের মেমোরিয়াল সার্ভিসে দেখা গিয়েছিল। রোজের সঙ্গে পরকীয়ার গুজবে উইলিয়ামের স্ত্রী কেট নিজেকে গুটিয়ে নিয়েছেন এবং তিনি আর আগের মত প্রকাশ্যে আসছেন না এমন কটাক্ষ করতে ছাড়েনি ব্রিটিশ মিডিয়া।
তবে এ গুজব উইলিয়াম ও কেটের দাম্পত্যজীবনকে আরো মজবুত করতে নিজেদের ফিরে বসতে এবং তাদের সম্পর্ক পরীক্ষা করতে বাধ্য করেছে।
Leave a Reply