তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও পানির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন রাজশাহীর বাঘা উপজেলার মুসল্লিরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় শাহাদৌলা সরকারি কলেজ মাঠে খোলা আকাশের নিচে স্থানীয় মুসল্লিরা এ নামাজে অংশ নেন।
মুসল্লিরা জানান, বাঘায় প্রখর রোদে গাছের আম ঝরে যাচ্ছে, নষ্ট হচ্ছে মাঠের ফসল। এলাকার বেশির ভাগ টিউবওয়েলগুলোতে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, যেন অতি দ্রুত বৃষ্টি হয়।
Leave a Reply