আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘সূরা আল-ফালাক’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
সূরা আল-ফালাক আরাবী سورة الفلق; নিশিভোর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরানের ১১৩ তম সুরা এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৫ এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা ১।
সূরা আল-ফালাক মদিনায় অবতীর্ণ হয়েছে; যদিও কোন কোন বর্ণনায় একে মককায় অবতীর্ণ হিসাবে উল্লেখ করা হয়। এর পাঁচ আয়াতে শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষার জন্য সংক্ষেপে আল্লাহ নিকট প্রার্থণা করা হয়।
এই সূরাটি এবং এর পরবর্তী সুরা আন নাস একত্রে মু’আওবিযাতাইন (আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দু’টি সূরা) নামে উল্লেখ করা হয়। অসুস্থ অবস্থায় বা ঘুমের আগে এই সূরাটি পড়া একটি ঐতিহ্যগত সুননত।
সুরা আল – ফালাক
بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুণাময় অসিম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
কুল্ আ‘ঊযু বিরব্বিল্ ফালাক্বি
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,
مِن شَرِّ مَا خَلَقَ
মিন্ শার রিমা-খলাক্ব
তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অমিন্ শাররি গ-সিক্বিন্ ইযা-অক্বাব্
অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,
وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
অমিন্ শাররি ন্নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বদ্
গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
অমিন্ শাররি হা-সিদিন্ ইযা-হাসাদ্
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ।
সুরা ফালাক: ৩টি শিক্ষা ও নির্দেশনা
সুরা ফালাক কোরআনের ১১৩তম সুরা; এর আয়াত সংখ্যা ৫ রুকু বা অনুচ্ছেদ সংখ্যা ১। শক্তিশালী মত হলো, সুরা ফালাক মদিনায় অবতীর্ণ হয়েছে, তবে কোন কোন বর্ণনায় একে মক্কায় অবতীর্ণ সুরা হিসাবেও উল্লেখ করা হয়। এই সুরায় আল্লাহ আমাদেরকে অশুভ শক্তি ও কালো জাদুর অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন।
সুরা ফালাক (১) বলো, আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে, (২) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, (৩) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়, (৪) ঐ সব নারীর অনিষ্ট হতে যারা গ্রন্থিতে ফুঁ দেয়, (৫) আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
শিক্ষা ও নির্দেশনা
১. জগতের সব অনিষ্ট থেকে বিশ্বজগতের স্রষ্টা ও রব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহর আশ্রয় মানুষকে যে কোনো রকম অশুভ শক্তির অনিষ্ট ও কুপ্রভাব থেকে রক্ষা করতে পারে।
২. কালো জাদু হারাম ও কুফরি। যারা কালো জাদু করে তারা মানুষ ও সমাজের জন্য ক্ষতিকর, তাদের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে।

Leave a Reply