মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭

ডি-ডের অনুষ্ঠান আগেভাগে ত্যাগ করায় ক্ষমা চাইলেন ঋষি সুনাক

ডি-ডের অনুষ্ঠান আগেভাগে ত্যাগ করায় ক্ষমা চাইলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যে নির্বাচনি প্রচারণা চলছে। এরই অংশ হিসেবে একটি টেলিভিশন সাক্ষাৎকারে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী ঋষি সুনাকের।

তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ডি-ডে’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠান থেকে আগে ভাগে চলে যান তিনি। এতে সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে। তাই এজন্য ক্ষমা চেয়েছেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সের নরম্যান্ডি দ্বীপে হামলা চালায় মিত্রপক্ষের সেনারা। দিনটিকে ডি-ডে বলা হয়। দ্বীপটিতে জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তির সঙ্গে তুমুল লড়াই হয় তাঁদের।

কয়েক সপ্তাহের মধ্যে দ্বীপটিতে সুবিধাজনক অবস্থানে পৌঁছায় মিত্রপক্ষ। ঘুরে যায় যুদ্ধের মোড়। এই লড়াইয়ের এক বছর পর পরাজয় স্বীকার করে জার্মানি।

বৃহস্পতিবার ডি-ডে স্মরণে নরম্যান্ডি দ্বীপে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশে যোগ দেন সুনাক। তবে দ্বীপের ওমাহা সৈকতে আরেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি।

সেখানে ২০টির বেশি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ শীর্ষস্থানীয় নেতারা যোগ দিয়েছিলেন। হাজির ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া মিত্রপক্ষের সেনা সদস্যরাও।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সুনাক লিখেছেন, ‘নরম্যান্ডি দ্বীপে যুক্তরাজ্যের অংশটুকু শেষ হওয়ার পর আমি দেশে ফিরে আসি।

ফ্রান্সে (ওই অনুষ্ঠানে) থেকে না যাওয়াটা একটা ভুল ছিল। আমি ক্ষমা চাচ্ছি।’ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময়ও নিজের ভুলের কথাটি স্বীকার করেছেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026