রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৪

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের আগে চিকিৎসকদের ধর্মঘট শুরু

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনের আগে চিকিৎসকদের ধর্মঘট শুরু

আগামী ৪ জুলাই জাতীয় নির্বাচন হবে যুক্তরাজ্যে। এই আবহের মধ্যেই ফের ধর্মঘট ডেকেছেন দেশটির জুনিয়র চিকিত্সকেরা।

এই ঘোষণা অনুযায়ী বিশেষজ্ঞ বা কনসালটেন্ট পর্যায়ের নিচে থাকা সব চিকিৎসক আগামী পাঁচ দিন তাদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

এক প্রতিবেদনে জানা গেছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘটের ঘোষণা দেন যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা দপ্তর ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ইংল্যান্ড শাখার আওতাভুক্ত বিভিন্ন হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা।

চিকিৎসক নেতারা জানিয়েছেন, যৌক্তিক বেতন-ভাতার দাবিতে গত ১৮ মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন জুনিয়র চিকিৎসকেরা। সেই ধারাবাহিকতাতেই ঘোষণা করা হয়েছে এই কর্মসূচি। করোনা মহামারির পর থেকে মূল্যস্ফীতি শুরু হয়েছে যুক্তরাজ্যে।

এদিকে চিকিৎসকদের টানা আন্দোলন কর্মসূচির জেরে দুর্ভোগ পোহাচ্ছে দেশটির সাধারণ জনগণ। সাধারণ অসুখ বা শারীরিক সমস্যায় আক্রান্তদের থেকে শুরু করে ক্যানসারের রোগীরাও যথাযথ চিকিৎসা সেবা পাচ্ছে না। সার্জারির রোগীদের চিকিৎসাও সময়মতো হচ্ছে না।

চিকিৎসক নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির শীর্ষ নেতা ঋষি সুনাক যদি তাদের দাবির প্রতি আন্তরিক হন এবং আলোচনার টেবিলে আসেন, তাহলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নেবেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ পর্যন্ত এ প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিরোধী দল লেবার পার্টির মুখপাত্র ওয়েস স্ট্রিটিং এ প্রসঙ্গে বলেন, জুনিয়র চিকিৎসকদের বেতন ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবের সঙ্গে তারাও একমত নন, কিন্তু দাবিকে একটি ‘যৌক্তিক পর্যায়ে’ আনতে তারা চিকিৎসকদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

উল্লেখ্য, খাদ্য, আবাসন, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ছে; কিন্তু সেই অনুপাতে জুনিয়র চিকিৎসকদের বেতন-ভাতা বাড়ায়নি সরকার।

ফলে ব্যাপক অর্থনৈতিক চাপে থাকা এই চিকিৎসকেরা মূল বেতন ৩৫ শতাংশ বাড়ানোর দাবিতে ২০২২ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেন। এর মধ্যে সরকারের সঙ্গে তাদের কয়েক বার আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026