বাকিংহাম রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি।
রাজা চার্লসের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা হয় তাদের। এ সময়েই তার পদত্যাগপত্র জমা দেন সুনাক। এর আগে তিনি ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। এর মধ্য দিয়ে কনজারভেটিভ দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেন তিনি।
একই সঙ্গে ঋষি সুনাকের নামের আগে যোগ হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী খেতাব। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে একই বাসভবনে প্রবেশ করবেন কিয়ের স্টারমার। ঋষি সুনাক রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর কিয়ের স্টারমারকে রাজা প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তারপরই তিনি এই বাসভবনে প্রবেশ করবেন।
ওদিকে পরাজয় স্বীকার করে নেয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে ঋষি সুনাক দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। বলেন, এই পরাজয়ের দায়দায়িত্ব আমার। এ সময় তিনি কনজারভেটিভ দলের ১৪ বছরের শাসনের সময়ের অর্জনগুলো তুলে ধরেন।
তিনি বলেন, ২০১০ সালের তুলনায় এ সময়ে বৃটেন অধিক সমৃদ্ধ, সুষ্ঠু এবং স্থিতিস্থাপক ছিল। এ সময় তিনি স্যার কিয়ের স্টারমারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। বলেন, তিনি একজন বিনয়ী, জনগণকে উৎসাহিত করে তোলা মানুষ। স্টারমারের এই সফলতা দেশের জন্য শেয়ার করা হবে।
Leave a Reply