সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মো. লিয়াকত আলী (৬২) নামে যুক্তরাজ্যগামী এক যাত্রীর ল্যাগেজ থেকে সিগারেট ও জর্দা জব্দ করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) মালামালগুলো জব্দ করে।
জব্দকৃত ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। যুক্তরাজ্যগামী ঐ যাত্রী সুনামগঞ্জের বাসিন্দা। ৭ এপিবিএন-মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ পাবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ম্যানচেস্টারগামী যাত্রী লিয়াকতের ল্যাগেজ ডিপার্চার স্ক্যানিং মেশিনে স্ক্যানিং করাকালে ৫ কার্টুন বেনসন সিগারেট ও ৮ কেজি মমো জর্দা পাওয়া যায়। পরে এপিবিএনের ইন্টেলিজেন্স টিম ও বিমানবন্দররের কাস্টমস কর্তৃপক্ষ সিগারেট ও জর্দা জব্দ করা হয়।
Leave a Reply