শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২

ইন্টারনেট না থাকায় মিলছে না নেই টিসিবির পণ্য

ইন্টারনেট না থাকায় মিলছে না নেই টিসিবির পণ্য

চলমান কারফিউতে টিসিবির পণ্য আনতে গিয়ে খালি হাতে ফিরছেন ফ্যামিলি কার্ডধারীরা। ইন্টারনেট সংযোগ না থাকায় স্ক্যানিং করা যাচ্ছে না কার্ড; ফলে পণ্য বিতরণ সম্ভব হচ্ছে না সারা দেশে।

ডিলাররা বলছেন, এ অবস্থা দীর্ঘ হলে ক্ষতির মুখে পড়বে ৫ কোটি সুবিধাভোগী নিম্ন আয়ের মানুষ।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে পণ্য দিতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ৮ জুলাই শুরু হয় চলতি মাসের কার্যক্রম, যা শেষ হওয়ার কথা ২৪ জুলাই।

কিন্তু চলমান সহিংসতা ও কারফিউর মতো জরুরি অবস্থার কারণে গ্রাহকরা পণ্য আনতে গিয়ে বারবার ডিলারদের কাছে গেলেও ফিরছেন খালি হাতে । এতে বিপাকে আছেন দেশের ৮ হাজার ডিলার।

একদিকে পণ্য আনতে মিলছে না প্রয়োজনীয় পরিবহন, অন্যদিকে যে পণ্য মজুত আছে, তাও ইন্টরনেট না থাকায় পারছেন না বিক্রি করতে।

টিসিবি ডিলার অ্যাসোসিয়েশন বলছে, এমন পরিস্থিতি দীর্ঘ হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে দেশের ৫ কোটি উপকারভোগী মানুষ।

টিসিবি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ভোক্তার কার্ড স্ক্যানিংয়ের পরই দেয়া হয় পণ্য। কিন্তু ইন্টারনেট না থাকায় করা যাচ্ছে না কার্ড স্ক্যানিং।

এখন ইন্টারনেট আসা পর্যন্ত ডিলারদের অপেক্ষা করতে হচ্ছে। টিসিবি বলছে, এ পরিস্থিতির উন্নতি না হলে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা সম্ভব নয়।

সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ইন্টারনেট না থাকায় পণ্য সরবরাহ করা যাচ্ছে না। তবে, চেষ্টা চলছে গুদামে যাতে কোনও অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। সব স্বাভাবিক হয়ে এলে আবার কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।

টিসিবির এক কোটি স্মার্ট কার্ডের মধ্যে ৬০ লাখ তৈরি হলেও পুরোটা বিতরণ করা সম্ভব হয়নি। আরও ৪০ লাখ কার্ড রয়েছে প্রক্রিয়াধীন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026