মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০২

প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে লাটভিয়া সরকারের পতন

প্রধানমন্ত্রীর পদত্যাগের মধ্যে দিয়ে লাটভিয়া সরকারের পতন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: লাটভিয়ায় সুপারমার্কেট ধস বিপর্যয়কে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ভালদিস ডোওমব্রোওসকিসের পদত্যাগ ঘোষণার মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। গত বৃহস্পতিবার সুপারমার্কেট ধসের ওই ঘটনায় অন্তত ৫৪ জন নিহত হয়েছিল।

লাটভিয়ার রাজধানী রিগায় গত সপ্তাহে সুপার মার্কেটের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর সমালোচনার মুখে পড়ে সরকার। ১৯৯১ সালে সোভিয়েত রাশিয়া থেকে স্বাধীনতার পর লাটভিয়ায় এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এ দুর্ঘটনার কারণে লাটভিয়া বিপর্যস্ত হয়ে পড়েছে বলে আগেই মন্তব্য করেছিলেন ডোওমব্রোওসকিস। লাটভিয়ার প্রেসিডেন্টও এ বিপর্যয়কে হত্যাকাণ্ড বলে অভিহিত করেন। ঘটনাটি খতিয়ে দেখতে বিদেশি বিশেষজ্ঞদের ডেকে পাঠান তিনি।

লাটভিয়া ও অন্যান্য গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বুধবার জানায়, প্রেসিডেন্ট আন্দ্রিস ব্যারজিনস এর সঙ্গে বৈঠককালে পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, ওই ট্র্যাজেডির রাজনৈতিক দায় কাঁধে নিয়ে আমি পদত্যাগ করছি। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সক্ষম একটি সরকার এ মুহূর্তে লাটভিয়ার প্রয়োজন। ডোওমব্রোওসকিসের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে বাল্টিক বার্তা সংস্থা ডেলফি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026