মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিলেটে নির্মিত হবে অত্যাধুনিক মাল্টিপারপাস সেন্টার

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সিলেটে নির্মিত হবে অত্যাধুনিক মাল্টিপারপাস সেন্টার

সিলেটের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ব্রিটিশ ষ্ট্যান্ডার্ডে একটি মাল্টীপারপাস সেন্টার নির্মান করা হবে, যেখানে ভিন্নভাবে সক্ষম শিশু ও কিশোররা বিনামূল্যে জীবনের নতুন স্বাদ পাবে। আর সে লক্ষেই কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাষ্ট।

সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুরে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যোগে আয়োজ়িত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জনমত ইউকের সম্পাদক এবং ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাষ্টের চেয়ারম্যান নবাব উদ্দিন।

এ সময় সিলেটে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে নবাব উদ্দিন আরো বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে ২০-৩০ শতাংশ জমি যদি কেউ দান করেন তবে এ বছরেই ভবন নির্মানের কাজ শুরু করা হবে। এর পাশাপাশি প্রবীনদের জন্য একটি রিক্রিয়েশন সেন্টার বা বিনোদন নির্মানের পরিকল্পনার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইষ্টহ্যান্ড চেয়ারম্যান আরো বলেন, বিশ্বব্যাপী আর্ত মানবতার সেবা ও ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের উদ্দেশ্যে ২০২০ সালে ইস্টহ্যান্ডস চ্যারিটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই বিগত ৫ বছর যাবত গরীব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ছাড়াও নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন প্রদান, বৃদ্ধ ও শারীরিক ভাবে অক্ষম মানুষদের জন্য হুইলচেয়ার উপহার দেওয়া সহ নানা ধরনের মানবিক কাজ করে আসছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক সেবা প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে চলছে এই ট্রাষ্ট।

সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইস্টহ্যান্ডস চ্যারিটির ট্রাস্টি ও কোর্ডিনেটোর বাবলু হক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সালেহ আহমদ, ইষ্ট হ্যান্ডস চ্যারিটেবল ট্রাষ্টের এ্যাম্বসেডার পলি রহমান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাবেক সভাপতি আহমেদ নূর, জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, ইমজার সভাপতি আশরাফুল কবির, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, ইষ্টহ্যান্ড সিলেট টিম মেম্বার অনিল কুমার পাল সহ সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য থেকে আগত ইষ্টহ্যান্ডস চ্যারিটির নেতৃবৃন্দ বলেন, শুধু কমিউনিটির উন্নয়ন নয় বরং আন্তর্জাতিক পর্যায়েও গত ১ বছরে ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে এই অর্গানাইজেশন।

তারা বলেন, অসহায় মানুষদের পাশাপাশি, কার্বণ নিঃসরনে ভূমিকা রাখা সহ রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর্ত মানবতার সেবায় নিজস্ব ফুড ষ্টল থেকে খাদ্য বিতরণ কর্মসূচি বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আগামীতেও এ সকল কর্মকান্ড চালু রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন ইষ্টহ্যান্ডস চ্যারিটির নেতৃবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026