রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫৯

মর্গেজ পেতে নতুন স্কিম আনছে ব্যাংক অব ইংল্যান্ড

মর্গেজ পেতে নতুন স্কিম আনছে ব্যাংক অব ইংল্যান্ড

সুমন আহমেদ: নতুন কোন লোন দিতে বা মর্গেজ পাওয়ার ক্ষেত্রে নতুন একটি স্কিম নিতে যাচ্ছে ব্যাংক অব ইংল্যান্ড ও ট্রেজারি। সরকার প্রস্তাবিত নতুন এই ফান্ডিং ফর ল্যান্ডিং স্কিম চালুর পর হাউজিং সেক্টরে অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে অর্থনৈতিক একটি অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। ব্যাংক অব ইংল্যান্ডের গর্ভনর মার্ক কারনি‘র এমন মন্তব্যে পর ফান্ডিং ফর ল্যান্ডিং এর জন্য প্রযোজ্য হবে না বলে জানায় সরকার।

যদিও এখনো বিটেনের হাউজিং মার্কেটগুলোতে এখনো খুব একটা স্থিতিশীলতা দেখা দেয়নি। তবে খুব শিঘ্রই এই সেক্টরে অস্থিতিশিীল হতে পারে বলে শতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গর্ভনর মার্ক কারনি । সম্প্রতি হাউজিং মার্কেটকে চাঙ্গা করতে সরকারের বিভিন্ন উদ্যেগকে সম্পর্কে তিনি বলেন, এতে হাউজিং সেক্টরে মূল্যস্পীতি হতে পারে। ব্যাংক ও সরকারের এই ধরনের সমস্যা নিয়ে কাজ করা উচিত বলেও পরামর্শ দেন তিনি।

এছাড়া সম্ভাব্য বিপর্যয় এড়াতে জানুয়ারীতে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে ব্যাংক অব ইংল্যান্ড। যার মধ্যে ফান্ডিং ফর ল্যান্ডিং স্কিম বাড়ি কেনার জন্য নয় শুধু মাত্র ব্যবসার জন্য প্রযোজ্য হবে। মর্গেজ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো এককালীন টাকা এক সাথে পরিশোধ না করে কিস্তিতে পরিশোধ করবে। আর মর্গেজ পাওয়ার ক্ষেত্রে নিয়মনীতি আরো কঠোর করা হবে। তবে কি ধরনের কঠোর করা হবে তা জানেন না মর্গেজদাতারা।

সম্প্রতি হাউজিং মার্কটেগুলো বেশ চাঙ্গা হওয়ায় ব্রিক ফ্যাক্টরিগুলো বেশ ভালো ব্যবসা করছিল। অর্থনৈতিক মন্দায় যারা কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল তারা আবারও কারখানা চালু করেছে। তবে ব্যাংক গর্ভনরের এমন মন্তব্যোর পর আবারও ব্রিক ফ্যাক্টরিগুলো বন্ধ করতে হয় কি না অনিশ্চয়তায় ভুগছে ব্রিক ফ্যাক্টরিগুলোর মালিকরা। এসব ব্যবসায়ীরা যদিও আর্থিকভাবে ক্ষতির আশংকা করছেন তবে ব্যাংক অব ইংল্যান্ডের গর্ভনর মার্ক কারনি মনে করেন, লন্ডনের মার্কেটে ইতিমধ্যে হাউজিং এর মূল্য বৃদ্ধি শুরু হয়েছে। যা আগামীতে লাগামহীনভাবে চলতে পারে। তাই অস্থিতিশীল হওয়ার আগেই এই হাউজিং মার্কেটের লাগাম টেনে ধরতে চান মার্ক কারনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026