সুমন আহমেদ: সম্প্রতি কোয়ালিশন সরকারের এ জরিপ চালানো হলে তাতে হার হিসেব করা হয়। যাতে দেখা যায়, গত এক বছরে ব্রিটেনে মাইগেন্ট বেড়েছে ১৮২ হাজার যা গত এক বছরে ১৬৭ হাজার ছিল। যদিও সরকারের মূল লক্ষ ছিল আগামী নির্বাচনের আগে মোট ইমিগ্রেশনের হার ১০ হাজারে নামিয়ে আনা।
পরিসংখ্যান মতে সাম্প্রতিক প্রকাশিত এক তথ্যে দেখা যায়, টরি সরকার এই সংখ্যা নামিয়ে আনতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকদের ব্রিটেনে কাজ খোজার ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আগামীতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইন বিশেষজ্ঞরামনে করছেন, ২০১৪ সালে জানুয়ারীতে ইস্ট ইউরোপীয়দের বন্যার মতো আগমন ঘটবে বিটেনে। সস্থায় বিমান টিকেট কিনে কোন ধরনের ভিসা ছাড়াই অনায়াসে লন্ডন শহরে তাদের আগমন টরি সরকার ঠেকাতে পারবে না। কারণ আইনে এর রকম কোন বাধ্যবাধকতার পরিবর্তন এখনো আনা হয়নি।
তবে কি ব্রিটেন অর্থনৈতিকভাবে আরো নিম্নে ধাবিত হতে যাচ্ছে আর মাত্র কয়েকদিন পরেই? এই প্রশ্ন এখন ব্রিটেনের সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে।