বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৬

গ্রেপ্তার হলেন সাদেক হোসেন খোকা

গ্রেপ্তার হলেন সাদেক হোসেন খোকা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত পৌনে ১০টায় রাজধানীর উত্তরার এক বাসার দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়।

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে সামপ্রতিক হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীতে সংঘটিত নানা সহিংসতার ঘটনায় কয়েকটি মামলায় তাকে আসামি করেছে পুলিশ। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এর আগে সর্বশেষ গত মার্চ মাসে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে পরদিন তাকে ছেড়ে দেয়া হয়। এরই মধ্যে গ্রেফতার হলেন যুগ্ন সম্পাদক বিজভী আহমেদ। গ্রেফতার এড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে গেছেন আত্নগোপনে।

বর্তমানে আত্নগোপনে থাকলেও দলীয় মূখপাত্রের দায়িত্ব দেয়া হয়ে হয়েছে আরেক যুগ্ন সম্পাদক সালাউদিন আহমদকে। তিনিও গ্রেফতার এড়াতে আত্নগোপনে থেকে বৃধবার ভিডিও হুমকি বার্তা পাঠয়েছেন বর্তমান ক্ষমতাসীনদল আওয়ামীলীগের প্রতি। যাতেবলা হযেছে, বৃহস্পতিবারের মধ্যে তাদের দাবী না মানলে আরো কঠোর কর্মসুচি দিয়ে দেশকে অচল করে দেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026