রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:২০

সিলেটের বিশ্বনাথে অসহায় মানুষের পাশে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের টিন বিতরণ

সিলেটের বিশ্বনাথে অসহায় মানুষের পাশে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের টিন বিতরণ

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে এর উদ্যোগে গত ১৮ এপ্রিল শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজানশী গাঁও গ্রামের একজন অসহায় দিনমজুরের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।

ডিউটিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল মালিক, বিশ্বনাথ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, ট্রাস্টের সম্মানিত সদস্য গোলাম মুন্তাহকা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026