মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০৬

ভবিষ্যদ্বাণী: কে জিতবে আর্জেন্টিনা না স্পেন

ভবিষ্যদ্বাণী: কে জিতবে আর্জেন্টিনা না স্পেন

আর মাত্র কয়েক ঘন্টা পর একটি ফাইনাল ম্যাচ। তারপরেই পর্দা নামবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ কার হাতে উঠবে, এই ম্যাচের আগে এখন আলোচনা তুঙ্গে।

আজ রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা আর লন্ডন সময় সন্ধ্যা ৮টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

এই ম্যাচের আগে আলোচনায় বিভিন্ন ভবিষ্যদ্বণী থেকে শুরু করে ম্যাচ সিমুলেশন। কার হাতে উঠবে এবারের বিশ্বকাপ সেই আলোচনা এখন তুঙ্গে।

বিশ্বকাপ ফাইনালের আগে ইএ স্পোর্টসের ম্যাচ সিমুলেশন বলছে এবারের বিশ্বকাপের ট্রফি উঠবে স্পেনের ঘরে।

এর আগে টানা চারটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সম্পর্কে তাদের পূর্বাভাস বাস্তবে সঠিক প্রমাণিত হয়েছে।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে স্পেন। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে যাবে বলেই ইঙ্গিত দিচ্ছে তাদের সিমুলেশন।

এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপিলটের পূর্বাভাস বলছে- শেষ হাসি হাসতে পারে স্পেন।

কপিলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিততে পারে। স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিনে ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।

এদিকে সম্ভাব্য ম্যাচসেরা হিসেবেও গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডের নিয়ন্ত্রক রদ্রিকেই বেছে নিয়েছে কপিলট। তাদের ধারণা, মাঝমাঠে প্রভাব বিস্তার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই স্প্যানিশ তারকা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026