মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৩

দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মুহিত

দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন মুহিত

শীর্ষবিন্দু নিউজ: সিলেট-১ আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া তিনজন প্রার্থীর মধ্যে দুই জনেরই মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মনোনয়নপত্র বাছাই শেষে গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা নির্বাচন অফিস থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মনোনিত বাবরুল হোসেন বাবুল ও জেপির ইফতেখার হোসেন লিমন। তাদের প্রার্থীতা বাতিল হওয়ার কারণে এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সিলেট-১ (মহানগর ও সদর), সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমানীনগর) ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের মনোনয়নপত্র যাচাই-বাচাই করা হয়। বাছাইকালে সিলেট-১ আসনের মনোনয়ণপত্র জমাদানকারী ৩ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের মধ্যে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী বাবরুল হোসেন বাবুলে মনোনয়নপত্রে ছবি, হলফনামা, প্রস্তাবকারীর স্বাক্ষরসহ বেশ কয়েকটি ভুল ও অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টি জেপি প্রার্থী ইফতেখার হোসেন লিমন হলফনামায় আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026